অভিনেত্রী জেবার ভিডিও ভাইরাল (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৯ জুন ২০২৩ , ১১:১৮ পিএম


জেবা জান্নাত

জেবা জান্নাত। হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যমে  ভাইরাল নাম। নাটকের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তিনি। খুব বেশি একটা অভিনয়ে নিয়মিত না হলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। মূলত অসহযোগিতা ও অসদাচরণের কারণেই তার ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জুন) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বিজ্ঞাপন

ডিরেক্টরস গিল্ডের এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে এই তথ্য। এমন সিদ্ধান্তে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী জেবা। জানিয়েছেন তার মতামত।

বিজ্ঞাপন

সেই মতামতে উঠে আছে নির্মাতা-অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল এই অভিনেত্রীকে কুপ্রস্তাব দিয়েছেন। আর বিস্তর ঘটনার বর্ণনাও তিনি দিয়েছেন। কিন্তু এসব মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন দোদুল। এনিয়ে চলমান আলোচনার মধ্যেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিয়মিত ভিডিও-ছবি পোস্ট করেছেন। এমনকি এই ঘটনায় একটি স্ট্যাটাসও দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, আমাকে নিয়ে যত নিউজ আছে সব টেগ করুন এবং ভাইরাল করে দিন। যে হারে আমার ফ্যান-ফলোয়ার বাড়ছে তাতে আমি খুব চমকিত।

এই স্ট্যাটাস দেওয়ার পরপরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন। যা ইতোমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়।

অন্যদিকে জানা যায়, জেবা জান্নাত জয়নাল হাজারির ফেসবুক টকশোতে প্রথমবার হাজির হয়েছিলেন। এরপর টিকটকে প্রথম নিজের পরিচিতি ছড়িয়েছিলেন। পরে সেখান থেকে নাটকে নাম লেখান। পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন জেবা। জয়নাল হাজারির ওই অনুষ্ঠানে নিয়মিত হওয়ার কথা ছিল জেবার। কিন্তু জয়নাল হাজারির প্রয়াণে সেটা হয়নি।

আফরান নিশোর সঙ্গে তার ‘ক্রস কানেকশন’ নাটকের একটি ক্লিপস ভাইরাল হয়। এ ছাড়া ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission