জানি না শেষ পর্যন্ত কি হয় : তমা মির্জা

আরটিভি নিউজ

রোববার, ০৭ জানুয়ারি ২০২৪ , ০৩:১৮ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজ সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।  ভোটারদের মধ্যে কাজ করছে উদ্দীপনা। এই তালিকায় রয়েছেন দেশের শোবিজ তারকারাও।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে— এমন প্রত্যাশা তাদের। অনেকে মুখিয়ে আছেন পছন্দের প্রর্থীদের ভোট দেওয়ার জন্য। সেই তালিকায় আছেন নায়িকা তমা মির্জাও। 

‘সুরঙ্গ’খ্যাত অভিনেত্রী তমা মির্জা বাগেরহাটের মেয়ে হলেও তিনি ঢাকার ভোটার। তমা মির্জা বলেন, আমি ঢাকার বাড্ডার ভোটার। এটি ঢাকা-১১ আসন। এখানে ভোটের উৎসব লক্ষ্য করা যাচ্ছে। জানি না শেষ পর্যন্ত কি হয়। ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে জয়ী করতে পারব, ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন আমার কাছে উৎসব মনে হচ্ছে। কোথাও কোনো বাধা নেই। স্বাভাবিক জীবন-যাপনে চলছে সবাই। পরিবেশটাও ভালো লাগছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission