ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্কুলে তিনবার ফেল করেও বলিউডের শীর্ষে অক্ষয় 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

বলিউড তারকা অক্ষয় কুমার নিজের জীবন নিয়ে খোলামেলা কথা বলতেই পছন্দ করেন। সম্প্রতি একটি রিয়েলিটি অনুষ্ঠানে তিনি শোনালেন স্কুলজীবনের এমন এক গল্প, যা শুনে অবাক হয়েছেন অনেকেই।

জনপ্রিয় রিয়েলিটি শো হুইল অব ফরচুনের সঞ্চালনা করতে গিয়ে অক্ষয় হঠাৎই ফিরে যান তার শৈশবের স্মৃতিতে। দর্শকসারিতে বসা তার ছোটবেলার বন্ধু জিনেশকে পরিচয় করিয়ে দিতে গিয়ে জানান, কিন্ডারগার্টেন থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ার সময় তারা দুজনই তিনবার ফেল করেছিলেন।

হাসতে হাসতেই অক্ষয় বলেন, তারা দুজনেই ছিলেন ক্লাসের পেছনের সারির ছাত্র। পড়াশোনার চেয়ে বন্ধুর সঙ্গে আড্ডা আর দুষ্টুমিতেই বেশি সময় কেটেছে। বন্ধুকে মজা করে তিনি বলেন, ‘তুমি কেন ফেল করলে? আমার সঙ্গে সময় কাটানোর কারণেই!’ তার এই মন্তব্যে পুরো অনুষ্ঠানজুড়েই হাসির রোল পড়ে যায়।

আরও পড়ুন

তবে স্কুলজীবনের সেই ব্যর্থতা তাকে থামিয়ে রাখতে পারেনি। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস আর অধ্যবসায়ের জোরে তিনি আজ বলিউডের অন্যতম সফল অভিনেতা।

অন্যদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার। প্রিয়দর্শন পরিচালিত নতুন ছবি ভূত বাংলা মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, টাবু, পরেশ রাওয়াল ও রাজপাল যাদব।

প্রথমে ছবিটি ১৫ মে মুক্তির কথা থাকলেও বক্স অফিসের প্রতিযোগিতার কারণে মুক্তির তারিখ এগিয়ে এনে ১৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

স্কুলজীবনে বারবার ফেল করা সেই ছেলেই আজ কোটি ভক্তের প্রিয় তারকা। অক্ষয় কুমারের এই গল্প যেন প্রমাণ করে, ব্যর্থতাই শেষ কথা নয়।


সূত্র: এনডিটিভি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা
মুক্তির ১৩তম দিনেই রেকর্ড ভেঙে ২০০ কোটি ছুঁল অক্ষয়ের ‘ভূত বাংলা’ 
বক্স অফিসে অক্ষয়ের ‘ভূত বাংলা’ ম্যাজিক, ৯ দিনেই ১০০ কোটির ক্লাবে