ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

‘গেম অফ থ্রোনস’ খ্যাত তারকা প্যাট্রিক আর নেই

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৯ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অফ থ্রোনস’ খ্যাত আইরিশ তারকা মাইকেল প্যাট্রিক মারা গেছেন। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।

মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ডের একটি হসপিসে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অভিনেতার স্ত্রী নাওমি শিহান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের একটি ছবি শেয়ার করে তিনি জানান, বিরল স্নায়বিক রোগ ‘মোটর নিউরন ডিজিজ’ (এমএনডি)-এর সঙ্গে দীর্ঘ সংগ্রামের পর চিরবিদায় নিয়েছেন মাইকেল।

জনপ্রিয় সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এ ‘ব্রাদারহুড উইদাউট ব্যানার্স’-এর একজন সদস্য হিসেবে অভিনয় করে মাইকেল দর্শকদের নজর কেড়েছিলেন। ছোট চরিত্র হলেও তার বলিষ্ঠ উপস্থিতি তাকে পরিচিতি এনে দিয়েছিল। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও তিনি নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। অস্কারজয়ী চলচ্চিত্র ‘বেলফাস্ট’ ছাড়াও ‘ব্লু লাইটস’ এবং ‘মাই লেফট নাট’-এর মতো প্রশংসিত টেলিভিশন শো ও থিয়েটারে নিয়মিত কাজ করতেন তিনি।

চিকিৎসা বিজ্ঞানের তথ্যমতে, ২০২৩ সালে মাইকেলের শরীরে ধরা পড়া এই ‘মোটর নিউরন ডিজিজ’ অত্যন্ত বিরল। এই রোগে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে শরীরের পেশি সঞ্চালন, হাঁটাচলা এবং কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। রোগটি জটিল আকার ধারণ করায় শেষ দিকে শ্বাস-প্রশ্বাস নেওয়াও তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছিল।

মাইকেল প্যাট্রিকের মৃত্যুতে বিনোদন জগতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে। তার দীর্ঘদিনের সহকর্মী এবং গুণগ্রাহীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন করছেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন।
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
জিনিয়া জাফরিন লুইপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একটি পরিচিত নাম। একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব হলো "কমিটমেন্ট" বা কথা রাখা, কিন্তু এই কমিটমেন্ট যে ঠিক কী তা হয়তো তিনি জানেনই না অথবা জানলেও তার কোনো তোয়াক্কা করেন না। 
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
কারাগারে থেকেও যেন বিলাসী জীবন কাটাচ্ছেন মার্কিন সংগীত তারকা শন ডিডি কম্বস।
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট।
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন