দেশে ফিরেই পরীর সঙ্গে ফাইনাল কথা বলবেন মারুফ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:০০ এএম


কাজী মারুফ ও পরীমণি
কাজী মারুফ ও পরীমণি

বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন জনপ্রিয় নায়ক কাজী মারুফ। সেখান থেকেই ‘রাজা গোলাম’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই সিনেমার জন্য নায়িকা হিসেবে অভিনেতার পছন্দের তালিকায় রয়েছেন পরীমণি।

ইতোমধ্যে ‘রাজা গোলাম’ সিনেমায় অভিনয়ের বিষয়ে পরীমণির সঙ্গে প্রাথমিক আলাপ করেছেন সিনেমাটির নির্মাতা। এবার জানা গেল, দেশেই ফিরেই নায়িকার সঙ্গে চূড়ান্ত আলাপ করবেন মারুফ।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে মারুফ বলেন, ‘রাজা গোলাম’ সিনেমার শুটিংয়ের জন্য আমরা প্রস্তুত। সিনেমার গল্প পরীমণিকে শোনানো হয়েছে। তবে ফাইনাল কোনো কথা হয়নি। আমি আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরে পরীর সঙ্গে চূড়ান্ত আলাপ করব।  

তবে এর আগে ‘গ্রিন কার্ড’ সিনেমাটি মুক্তি দেবেন বলে জানান মারুফ। এরপরই একটানা শুটিং হবে ‘রাজা গোলাম’ সিনেমার।

জানা গেছে, ‘গ্রিন কার্ড’র মুক্তিকে সামনে রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি সিনেমার গান মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেন মারুফ। ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হয়েছে সিনেমাটি। আর এই সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মারুফ। শুধু তাই নয়, পারিচালনার পাশাপাশি সিনেমার গল্প ও চিত্রনাট্যও লিখেছেন তিনি।   

‘গ্রিন কার্ড’ সিনেমায় মারুফের বিপরীতে দেখা যাবে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দকে। এ ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন— নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিশুশিল্পী কাজী আরিশা, আকাশ রহমান, রাফি আহমেদ প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission