ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

ক্যানসার আতঙ্কে দীপিকা কক্কর, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০১:১৭ পিএম
ছবি: সংগৃহীত

আবারও অসুস্থতার আতঙ্কে ভুগছেন বলিউড অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম। নিয়মিত এমআরআই পরীক্ষার সময় কেঁদে ভেঙে পড়েছেন তিনি। চিকিৎসকদের দেওয়া মাসিক পরীক্ষার পরামর্শ মেনে চললেও মানসিকভাবে ভীষণ চাপের মধ্যে আছেন এই অভিনেত্রী।

গত ফেব্রুয়ারিতে তার শরীরে দ্বিতীয় একটি টিউমার ধরা পড়ে। এরপর অস্ত্রোপচার করে চিকিৎসা নেওয়া শুরু করেন দীপিকা। পাশাপাশি অন্য একজন চিকিৎসকের কাছ থেকেও দ্বিতীয় মতামত নেন তার স্বামী শোয়েব ইব্রাহিম।

এর আগে গত বছর দীপিকার যকৃতে টেনিস বলের আকারের একটি সিস্ট ধরা পড়ে। যা ক্যানসার হওয়ার ঝুঁকিতে ছিল। পরে অস্ত্রোপচার করে যকৃতের প্রায় ২২ শতাংশ অংশ অপসারণ করা হয়। কিন্তু চিকিৎসা চলার মধ্যেই চলতি বছরে আরও একটি সিস্ট ধরা পড়ে। যেটি পরে পুড়িয়ে অপসারণ করা হয়।

আরও পড়ুন

সম্প্রতি একটি ভিডিও ব্লগে দীপিকা জানান, এমআরআই পরীক্ষার আগে এবং পরীক্ষার সময় তিনি কেঁদে অস্থির হয়ে পড়েন। তার ভাষায়, কাঁদলে মন কিছুটা হালকা হয়, আমার ক্ষেত্রে অন্তত তাই হয়।

তবে সর্বশেষ এমআরআই পরীক্ষার পর তার যকৃতে আবারও দুটি ছোট দাগের মতো কিছু দেখা গেছে বলে জানা যায়। এর প্রকৃত কারণ জানতে চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে।

শোয়েব ইব্রাহিম জানিয়েছেন, রিপোর্ট নিয়ে চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে। তারপরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে দীপিকা নিজেও স্বীকার করেছেন, ক্যানসারের এই ধারাবাহিক ফিরে আসা তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে গভীর প্রভাব ফেলছে। চিকিৎসা চললেও মানসিকভাবে তিনি এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারছেন না বলে জানান এই অভিনেত্রী।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাহরুখকে নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন আজমির শরিফের ফকির
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের জীবনের সঙ্গে জড়িয়ে আছে আজমির শরিফের একটি পুরোনো স্মৃতি। তারকা হওয়ার আগেই মায়ের জন্য দোয়া চাইতে আজমির শরিফে গিয়েছিলেন শাহরুখ। সেখানেই পাঁচ হাজার রুপি হারানোর পর এক ফকির তাকে বলেছিলেন, একদিন তিনি ৫০০ কোটি রুপি আয় করবেন।
শাহরুখকে নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন আজমির শরিফের ফকির
ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা
ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে রুপালি পর্দায়।
ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা
আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে নানা আলোচনা ও মন্তব্যের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। ভাইরাল হওয়া ভিডিওতে থাকা নারী সম্পর্কে পাভেল জানিয়েছেন, তিনি তার বান্ধবী। তবে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব আলোচনা চলছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার মিল নেই বলে দাবি করেছেন তিনি। পাভেলের ভাষ্য, ভিডিওতে থাকা ওই নারী তার বান্ধবী। তাদের মধ্যে বন্ধুত্ব ও ব্যক্তিগত পরিচয়ের সম্পর্ক রয়েছে। এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন অভিনেতা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়। এরই মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করে পাভেল বলেন, ভিডিওতে থাকা নারীকে ঘিরে যেসব কথা বলা হচ্ছে, সেগুলো সঠিক নয়। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান পাভেল। বিভিন্ন নাটক ও ধারাবাহিকে অভিনয় করে ইতোমধ্যে ছোট পর্দায় নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এবার অভিনয় নয়, ব্যক্তিগত একটি ভিডিওকে কেন্দ্র করেই আলোচনায় এসেছেন এই অভিনেতা। আরটিভি/এসকে
আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
‘ব্যাচেলর পয়েন্ট’র জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল
ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি কথিত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।
‘ব্যাচেলর পয়েন্ট’র জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল
ঢাকায় ১৫ দিনে তিন কনসার্ট, গাইবেন দেশ-বিদেশের শিল্পীরা
সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনের মধ্যে ঢাকায় বসছে তিনটি গানের আসর।
ঢাকায় ১৫ দিনে তিন কনসার্ট, গাইবেন দেশ-বিদেশের শিল্পীরা
আরও পড়ুন
শাহরুখকে নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন আজমির শরিফের ফকির
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর, ঘটনা কী
নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা
এবার বলিউড অভিনেত্রী তাপসীর খোলামেলা ভিডিও ফাঁস