সুরের মূর্ছনায় ঢাকা মাতাবেন রাহাত ফাতেহ আলী খান

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ১০ জুলাই ২০২৪ , ১০:৪২ এএম


সুরের মূর্ছনায় ঢাকা মাতাবেন রাহাত ফাতেহ আলী খান
ছবি : সংগৃহীত

‘জিয়া ধড়ক ধড়ক’, ‘তেরে মাস্ত মাস্ত দো নাইন’, ‘তেরি ওর’, ‘সাজদা’ কিংবা ‘তেরি মেরি’ গানগুলো আজও মানুষের মুখে মুখে ঘুরে-ফেরে। নতুন খবর হলো, এসব গানের শিল্পী রাহাত ফাতেহ আলী খান সুরের মূর্ছনায় ঢাকা মাতাতে আসছেন। সব ঠিক থাকলে আগামী ২০ জুলাই তিনি একটি আয়োজনে অংশ নেবেন। আর সেখানেই নিজের জাদুকরী কণ্ঠে মুগ্ধ করবেন শ্রোতাদের।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স সাইট। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুলাই) এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, আগামী ২০ জুলাই রাহাত ফাতেহ আলী খানের সুরেলা কণ্ঠে মুগ্ধ হওয়ার জন্য চলে আসুন। 

এ বিষয়ে বিএইচএন-এর কাস্টমার ম্যানেজার ফয়সাল আহমেদ জনি সংবাদমাধ্যমকে জানান, রাহাত ফাতেহ আলী খান আসছেন। যারা তার গান উপভোগ করতে চান তাদের প্রি রেজিস্টেশন চলছে। পরে টিকিট মূল্য ও ভেন্যু জানিয়ে দেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission