ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:০২ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর শুরু হচ্ছে আগামী ১২ মে। ফ্রান্সের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শিত হবে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি পরিচালিত নতুন সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’। এই চলচ্চিত্রের বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়েই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করবেন মালিয়ান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী আইসা মাইগা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে ফ্রান্স টেলিভিশন এবং ব্রুট প্ল্যাটফর্মে।

‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমাটি উদ্বোধনী প্রদর্শনীর পাশাপাশি একই দিনে ফ্রান্সজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। ফলে দর্শকেরা একযোগে সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন। পরিচালক পিয়ের সালভাদোরি তার স্বতন্ত্র কমেডি ও মানবিক গল্প বলার জন্য পরিচিত। এটি তার ১১তম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিতে অভিনয় করেছেন পিও মারমাই, আনাইস দেমুস্তিয়েসহ আরও অনেকেই।

চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে বিংশ শতকের শুরুর দিকের প্যারিসকে কেন্দ্র করে। এতে দেখা যায়, স্ত্রীর মৃত্যুর পর এক প্রতিভাবান চিত্রশিল্পী গভীর হতাশা ও মদ্যপানে ডুবে গিয়ে সৃষ্টিশীলতা হারিয়ে ফেলেন। পরে তিনি এক সংগ্রামী ভবিষ্যৎদ্রষ্টা নারীর সঙ্গে পরিচিত হন। যার মাধ্যমে মৃত স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সেই রহস্যময় সম্পর্কের মধ্য দিয়ে গল্পে তৈরি হয় আবেগ, প্রতারণা ও প্রেমের জটিলতা।

আরও পড়ুন

চিত্রনাট্যটি পিয়ের সালভাদোরি লিখেছেন বেঞ্জামিন শারবি ও বেনোয়া গ্রাফাঁর সঙ্গে যৌথভাবে। এটি নির্মিত হয়েছে রেবেকা জ্লতোভস্কি ও রবিন কামপিলোর একটি মূল ধারণা থেকে। ছবিটির প্রযোজনা করেছে লে ফিল্ম পেলেয়াস, প্রযোজক ফিলিপ মারটিন।

উল্লেখ্য, এবারের কান উৎসবের অফিসিয়াল সিলেকশন তালিকা ঘোষণা করা হবে ৯ এপ্রিল। আর ১২ থেকে ২৩ মে পর্যন্ত চলবে বিশ্বের অন্যতম আলোচিত এই চলচ্চিত্র উৎসব।

আরটিভি/জেএমএ/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (২৬ সেপ্টেম্বর) যা দেখবেন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৬ সেপ্টেম্বর) যা দেখবেন
আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা নূতন-নৃত্যশিল্পী মুনমুন
টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কাজ ও সাফল্যের স্বীকৃতি হিসেবে গ্রিনলিফ অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয়েছে।
আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা নূতন-নৃত্যশিল্পী মুনমুন
বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ 
বাস্তব জীবনের প্রেম এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে রুপালি পর্দায়।
বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ 
আরটিভিতে আজ (২৫ সেপ্টেম্বর) যা দেখবেন
শুক্রবার ২৫ সেপ্টেম্বর, ৯ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৫ সেপ্টেম্বর) যা দেখবেন
শুক্রবার শিল্পকলায় ‘দুই পাখি ও নন্দিনী’র উদ্বোধনী মঞ্চায়ন
রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি কবিতা ‘দুই পাখি’ ও নাটক ‘রক্তকরবী’ অবলম্বনে নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি ও নন্দিনী’। দলটির ২৮তম প্রযোজনা এটি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ইন্টারনেট-স্যাটেলাইট কৃত্রিম বুদ্ধিমত্তা আর শোষন-শাসন-সাম্রাজ্যবাদী আগ্রাসনময় বর্তমান বিশ্বে মানুষের জীবন যেন এক রোবটিক জীবন। সেই জীবনে একধরনের মানুষের জীবন প্রাচুর্য্য-বিলাসিতা-স্বাচ্ছন্দময় কিন্তু পরাধীন। অপরদিকে একধরনের মানুষের জীবন অনিশ্চয়তা-ঝুঁকি-কষ্টময় কিন্তু স্বাধীন। একটা জীবন স্বর্ণের খাঁচায় আবদ্ধ খাঁচার পাখির জীবন, অন্য জীবন অনিশ্চয়তা-ঝুকি-কষ্টময় সত্ত্বেও মুক্ত বনের পাখির মতো স্বাধীন। একটা জীবন আবদ্ধ হতে হতে উড়বার শক্তি হারিয়ে পরাধীন, অন্য জীবন খাঁচার ফাঁদ এড়িয়ে স্বাধীন। এই পরাধীন এবং স্বাধীন রুপ খাঁচায় ও বনের পাখির পারস্পরিক সাক্ষাতে যখন দ্বৈতসত্ত্বা মিলিত হয়ে এক অভিন্ন সত্ত্বায় মুক্তির বারতা ঘোষণা করতে যেয়ে ও অসমর্থ হয়। ঠিক তখনই মহামুক্তির পথ নির্দেশনা নিয়ে উপস্থিত হয় রক্তকরবী নাটকের কেন্দ্রীয় চরিত্র যিনি আত্মার মুক্তি এবং খাঁচা তথা ব্যারিকেড ভেঙ্গে ফেলবার পথিকৃৎ সেই নন্দিনী। লোভ, নিষ্ঠুরতা, ভয়ভীতি, আঘাত প্রভৃতির যাঁতাকলে যক্ষপুরীর রাজা মকররাজের কারণে কিশোর, ফাগুলালের মতো শত সহস্র মানুষ বাধ্যতামূলক খনিতে নেমে স্বর্ণ তুলতে তুলতে যখন রোবটের মতো প্রানহীন দেহ নিয়ে বেঁচে থাকতে বাধ্য, তখন মানুষকে তার মানবিক অধিকার-স্বাচ্ছন্দ-জীবন উদযাপনের মূল সুরে ফিরিয়ে আনতে এবং শোকার্ত মানুষের সারিতে এনে যক্ষপুরীর রাজা মকররাজকে মানবিক হওয়ার, সমব্যাথী হওয়ার, সমন্বয় সাধনের পথরেখা দ্রোহ এবং আত্মত্যাগ দিয়ে আঁকেন রক্তকরবীর নন্দিনী। স্বাধীনতা আর মুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দুই পাখির যে জিজ্ঞাসা, রক্তকরবীর নন্দিনীর যে সমাধান, তারই চিরন্তন এবং সমসাময়িকতার শিল্প সৃজন ষড়েশ্বর্য লাকী ইনামের নাটক 'দুই পাখী ও নন্দিনী'। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নূরুল হাসনাত জিলান, জুয়েল জহুর, পারিশা আফরোজ, লায়লা পলি, ফারিন তামান্না, প্রলয় জামান, হিল্লোল সরকার প্রমুখ।  আলোক পরিকল্পনা করেছেন জয়নাল আবেদীন পবন, আবহ সংগীত পরিচালনায় শওকত আলী রানা, মঞ্চসজ্জায় শাওন আকন্দ ও কোরিওগ্রাফি সুমন আহমেদ। আরটিভি/এসআর
শুক্রবার শিল্পকলায় ‘দুই পাখি ও নন্দিনী’র উদ্বোধনী মঞ্চায়ন