ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

তৃতীয়বার অস্ত্রোপচার সম্পন্ন হলো অভিনেত্রী তানিয়া বৃষ্টির

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম
ছবি: সংগৃহীত

ব্রেন টিউমারে আক্রান্ত ছোটপর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি তৃতীয়বারের মতো অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজেই এ তথ্য নিশ্চিত করেন এই অভিনেত্রী। অস্ত্রোপচারের পর দেওয়া পোস্টে তিনি লেখেন, ৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।

জানা গেছে, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে তানিয়া বৃষ্টির প্রথম অস্ত্রোপচার করা হয়। প্রাথমিকভাবে কিছুটা সুস্থ হয়ে তিনি বাসায় ফিরলেও পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

এরপর মার্চ মাসে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে তার দ্বিতীয় দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। দ্বিতীয় অস্ত্রোপচারের পর দেশে ফিরে এলেও চিকিৎসকদের পরামর্শে এপ্রিলের শুরুতেই আবারও ভারতে যেতে হয় তাকে।

এর আগে ১ এপ্রিল তানিয়া বৃষ্টি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, আবার শুরু করি তানিয়া। তখন থেকেই তার তৃতীয় অস্ত্রোপচার নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

অবশেষে শুক্রবার তিনি জানান, তৃতীয় দফার অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছে। এ খবরে স্বস্তি প্রকাশ করেছেন তার ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তানিয়া বৃষ্টির সুস্থ হয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা করছেন তার অনুরাগীরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
পোপ লিওর সফল অস্ত্রোপচার
হাসপাতালে ভর্তি পোপ