হঠাৎ কেন বিয়ের ঘোষণা দিলেন বাপ্পী?

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৯ ডিসেম্বর ২০১৭ , ০১:১৭ পিএম


হঠাৎ কেন বিয়ের ঘোষণা দিলেন বাপ্পী?

চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে আগেই। তার পরিবার এখন চাইছেন নিজের বিয়েটা সেরে ফেলুক বাপ্পী। তবে কোনো নায়িকা বিয়ে করবেন না বলে জানিয়েছেন এই তরুণ নায়ক। পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন তিনি।

যেহেতু বাপ্পী শুটিংয়ের জন্য পরিবারকে সময় দিতে পারেন না। তাই বউ হতে হবে এমন যে কিনা পুরো সংসার আগলে রাখতে পারেন। গেলো ৬ ডিসেম্বর ছিল এই নায়কের জন্মদিন। আর এবারের জন্মদিনেই পরিবারকে সারপ্রাইজ হিসেবে নিজের বিয়ের সম্মতি দিয়েছেন তিনি। পরিবার থেকেও নাকি এরই মধ্যে পাত্রী খোঁজা শুরু হয়েছে।

কিন্তু হঠাৎ কেন বিয়ের ঘোষণা দিলেন বাপ্পী এ নিয়ে আলোচনা চলছে চিত্রপুরীতে। কারণ বিয়ে করলে নাকি নায়ক-নায়িকাদের কদর কমে যায়। দর্শকের বিবাহিত নায়ক-নায়িকার প্রতি আগ্রহ থাকে না। এমনটাই ধারণা দেশীয় নির্মাতা-প্রযোজকদের। সেই জায়গা থেকে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ বিয়ের ঘোষণা নানা জল্পনা-কল্পনার জন্ম দিচ্ছে। 

নিন্দুকেরা বলছেন, শাকিব খান ও অপু বিশ্বাসের ডিভোর্সের কারণ হিসেবে বাপ্পীর নামটি বারবার উঠে আসছে। আর এমন গুঞ্জনে বেশ বিব্রত হয়েছেন বাপ্পী। নায়কের ভাষ্য, অপু বিশ্বাস আমার দিদির মতো। তার সঙ্গে তো আমার কোনো কাজ এখনো হয়নি। আমি তাকে সম্মান করি। শাকিব-অপু জুটির ভক্তদের মতো আমিও চাই তাদের যেন ডিভোর্স না হয়।

অন্যদিকে অপু বিশ্বাসও বলেছেন, বাপ্পী তার জুনিয়র শিল্পী। তাকে নিয়ে যারা এমন বাজে কথা ছড়াচ্ছেন তাদের মাথায় সমস্যা আছে।

এম/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission