ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন রুনা লায়লা, বললেন ‘আমি বেঁচে আছি’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৪:০৬ পিএম
রুনা লায়লা। ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে একটি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা হঠাৎ করে মৃত্যুর ভুয়া গুজবের শিকার হন। মিনার-ই-দিল্লি পুরস্কার অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই দেশ-বিদেশে ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি করে।

তবে দ্রুতই এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দেন এই কিংবদন্তি শিল্পী।

নিজের ফেসবুক স্ট্যাটাসে রুনা লায়লা লিখেন, আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়াচ্ছে, কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই যে আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি। সবাইকে অনুরোধ করছি, কোনো পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করুন। এ ধরনের গুজব আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক।

তিনি আরও জানান, গুজব ছড়ানোর পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে একের পর এক ফোন ও বার্তা পেয়ে তিনি বিস্মিত হয়েছেন। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পাকিস্তানসহ বিভিন্ন জায়গা থেকে শুভাকাঙ্ক্ষীরা তার খোঁজ নিতে যোগাযোগ করেন।

image

রুনা লায়লা বলেন, হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে পরিচিতজনদের ফোন আসছে। সবাই জানতে চাইছেন আমি ঠিক আছি কি না। এটা সত্যিই অবাক করার মতো বিষয়।

এ ধরনের ভুয়া খবর ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এসব গুজব শুধু শিল্পী নয়, তার পরিবারকেও মানসিকভাবে কষ্ট দেয়। একই সঙ্গে তিনি মনে করেন, এ ধরনের ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ চক্র থাকতে পারে এবং তাদের শনাক্ত করা জরুরি।

ভক্তদের উদ্দেশ্যে রুনা লায়লা আবারও নিশ্চিত করেছেন তিনি সুস্থ আছেন এবং ভালো আছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
আরও পড়ুন
পে–স্কেল ঘিরে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া গান ভাইরাল
দিল্লি চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
রুনা লায়লাকে গান শোনালেন কাঙ্গালিনী সুফিয়া