ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁধে ভাস্কর্য ও কেপ গল্পের কারুকাজে মেট গালায় মনিষ-করণ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বের জমকালো ফ্যাশন আয়োজনে এবারও নজর কাড়লেন ভারতীয় তারকা ও নকশাকাররা। ভিন্নধর্মী পোশাক আর শিল্পের ছোঁয়ায় তারা মুগ্ধ করেছেন সবাইকে।

প্রখ্যাত নকশাকার মনিষ মালহোত্রা হাজির হন এক রাজকীয় সাজে। তিনি পরেছিলেন ঐতিহ্যবাহী গলা বন্ধ পোশাক, যার সঙ্গে ছিল দৃষ্টিনন্দন এক ভাস্কর্য কাঁধ। এটি ছিল মুম্বাই শহরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি, যেখানে সূক্ষ্ম কারুকাজে ফুটে উঠেছে শহরের নানা রূপ। এটি তৈরি করতে ৫০ জন কারিগরের লেগেছে প্রায় ৯৬০ ঘণ্টা, যা এর নিখুঁত কাজের প্রমাণ।

আরও পড়ুন

অন্যদিকে চলচ্চিত্র নির্মাতা করণ জোহরও পরেছিলেন মনিষ মালহোত্রার নকশা করা পোশাক। তার পোশাকে ছিল পুরনো ধাঁচের একটি ভিন্টেজ জ্যাকেটের ওপর হাতে আঁকা ও সূক্ষ্ম কারুকার্য করা কেপ, যেখানে ফুটে উঠেছে ভারতীয় পুরাণের চরিত্রগুলো।

করণ জোহর আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে জানান, তার চলচ্চিত্রে পোশাকের গুরুত্ব অনেক বড় এবং এটি তার কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিশেষ দিনে অংশ নিতে পেরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন বলেও জানান।

সব মিলিয়ে, এবারের আয়োজনে ভারতীয় নকশা, ঐতিহ্য ও গল্পের মেলবন্ধন দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন, যা জানা গেল
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার ও অভিনেতা সানি দেওলের ছেলে রাজবীর দেওলের বিয়ে বিষয়ে গুঞ্জন উঠেছে। তবে এই খবরের কোনো সত্যতা নেই বলে দাবি করেছে সারার ঘনিষ্ঠ একটি সূত্র।  সারার ঘনিষ্ঠ ওই সূত্রটি টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, এই গুজবের কোনো ভিত্তি নেই। সারা ও রাজবীরের মধ্যে কখনো দেখাই হয়নি। সারা অবিবাহিত এবং নিজের কাজ নিয়েই ব্যস্ত। এই ধরনের জল্পনা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও বিরক্তিকর। মুম্বাইয়ে জন্ম নেওয়া সারা ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশনে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পাশাপাশি, তিনি শচীন টেন্ডুলকার ফাউন্ডেশনের একজন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের সঙ্গে প্রেম ভাঙার পর সম্প্রতি এই গুঞ্জন রটে। গুঞ্জনের পর ভালোবাসা, সম্পর্ক ও বিয়ে নিয়ে নিজের ভাবনা নিয়ে তার আগের এক আলাপচারিতা নতুন করে আলোচনায় এসেছে।  সেখানে বিষয়গুলো নিয়ে মন খুলে কথা বলেছিলেন সারা। ওই সাক্ষাৎকারে তিনি জেন-জি প্রজন্মের কমিটমেন্ট বা অঙ্গীকারের ধরন এবং ঠিক মনে না হলে সম্পর্ক থেকে সরে দাঁড়ানোকে কেন ইতিবাচক মনে করেন, তা নিয়ে কথা বলেন। ভাই অর্জুনের সঙ্গে সানিয়া চান্ধোকের বিয়ের প্রসঙ্গ টেনে সারা বলেন, ‘আমার মনে হয় এটি আমার জন্য দারুণ এক মহড়ার মতো ছিল। এখন আমি বুঝি আমার কী চাই আর কী চাই না।’ সময়ের সঙ্গে নিজের স্বপ্নময় বিয়ের ধারণা কীভাবে বদলে গেছে, তাও জানান তিনি। একসময় জাঁকজমকপূর্ণ আয়োজনের স্বপ্ন দেখলেও এবং প্যাস্টেল রঙের কনে সাজবেন বলে নিশ্চিত থাকলেও, এখন তিনি ছোট পরিসরের বিয়ে পছন্দ করেন।  পাশাপাশি ভাবছেন ঐতিহ্যবাহী লাল রঙের কনে সাজার কথাও। মজার ছলে তিনি যোগ করেন, ‘আমি তুলা রাশির জাতক, খুবই দ্বিধাগ্রস্ত। কে জানে, হয়তো সবুজ রঙও বেছে নিতে পারি!’  সম্পর্ক ও বিয়ের ক্ষেত্রে জেন-জি প্রজন্মের দৃষ্টিভঙ্গি নিয়েও নিজের মতামত তুলে ধরেন সারা। তার মতে, এই প্রজন্ম কমিটমেন্টকে গুরুত্বের সঙ্গে নেয়, তবে কোনো সম্পর্ক ঠিক মনে না হলে তা থেকে সরে আসার বিষয়েও অনেক বেশি প্রস্তুত। শচীনকন্যা বলেন, আমি দেখেছি অনেকেই বাগদান সেরে ফেলেন, কিন্তু বিয়ের আগে গিয়ে সঙ্গী বা তার পরিবারের আসল রূপ বুঝতে পেরে ভাবেন, ‘‘আমি আর পারছি না’। ব্যর্থ হওয়ার আশঙ্কা আছে জেনেও বড় কোনো যাত্রায় নামার চেয়ে মাঝপথে সরে আসাই ভালো। বিয়ের আগেই সরে দাঁড়ানোকে আমি দারুণ একটি পদক্ষেপ মনে করি। তিনি আরও বলেন, আগের প্রজন্মগুলো নিজেদের পক্ষে দাঁড়াতে বেশি ভয় পেত, অন্যদিকে জেন-জি প্রজন্ম কোনো বিষয় খারাপ দিকে যাচ্ছে আঁচ করতে পারলে সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সাহসী থাকে। ‘সোলমেট’ ধারণাটি তার কাছে কী অর্থ বহন করে? রোমান্টিক সোলমেটের অস্তিত্বে বিশ্বাস করার ইচ্ছা থাকলেও শব্দটিকে কেবল প্রেম বা রোমান্টিক সম্পর্কের গণ্ডিতে আটকে রাখা উচিত নয় বলে মনে করেন তিনি।  তিন ও পাঁচ বছর বয়স থেকে যাদের চেনেন, সেই ঘনিষ্ঠ বন্ধুদেরই নিজের আসল সোলমেট মানেন সারা। এ প্রসঙ্গে তিনি বলেন, রোমান্টিক সোলমেট আছে বলে বিশ্বাস করতে ভালো লাগে, কিন্তু আমার সবচেয়ে কাছের বন্ধুরাই শতভাগ আমার সোলমেট।  আরটিভি/এসআর
অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন, যা জানা গেল
ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের
মঞ্চ ও পর্দায় নানা চরিত্রে অভিনয় করেছেন। কখনো গ্রামীণ মানুষের জীবন, কখনো তাদের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন অভিনয়ে। বাস্তব জীবনেও ছিলেন তেমনই সহজ-সরল। গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতেন, সামাজিক কাজে এগিয়ে আসতেন সবার আগে। সেই মানুষটি এখন শায়িত গ্রামের কবরস্থানে। অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে।
ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের
যে সংবাদে ব্যথিত হয়েছিলেন সোহেল খান
সিনেমার শুটিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান।
যে সংবাদে ব্যথিত হয়েছিলেন সোহেল খান
দাফনের জন্য ধামরাইয়ে নেওয়া হচ্ছে সোহেল খানের মরদেহ
জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উপজেলার রাজাপুরে অভিনেতার গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।
দাফনের জন্য ধামরাইয়ে নেওয়া হচ্ছে সোহেল খানের মরদেহ
‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার
ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছিলেন অভিনেতা সোহেল খান। কিন্তু শুটিংয়ে আর যাওয়া হয়নি তার। প্রস্তুতি নেওয়ার কিছুক্ষণের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নেন এই অভিনেতা। তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী দীপা খন্দকার।
‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার
আরও পড়ুন
মেট গালায় হাতে আম নিয়ে হাজির ইশা আম্বানি
অদ্ভুত সাজে মেট গালা মাতালেন হাইডি ক্লুম-সারাহ পলসন! 
মেট গালায় সেরা লুকে নজর কাড়লেন বিয়ন্সে-রিহানা