একই দিনে যেভাবে মা-বোনকে হারালেন গায়িকা

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪ , ০৪:৪৭ পিএম


মারিয়া কেরি
মারিয়া কেরি

একই দিনে মারা গেছেন মার্কিন গায়িকা মারিয়া কেরির মা প্যাট্রিসিয়া ও বোন অ্যালিসন। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপল এ খবর প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মারিয়া বলেন, গত সপ্তাহে মাকে হারিয়েছি, আমার হৃদয় ভেঙে গেছে। একই দিনে আমার বোন মারা যাওয়ার পর হৃদয়বিদারক মুহূর্ত সৃষ্টি হয়।

গায়িকা আরও বলেন, আমি সৌভাগ্যবান যে, মা মারা যাওয়ার আগে গত সপ্তাহ তার সঙ্গে সময় কাটাতে পেরেছিলাম। এই কঠিন সময়ে আমার গোপনীয়তা রক্ষা, সম্মান জানানোর জন্য সকলকে সাধুবাদ জানাই।

বিজ্ঞাপন

তবে কী কারণে মারিয়ার মা ও বোন মারা গেছেন, সে বিষয়ে কিছু জানাননি।

জানা গেছে, ব্যক্তিগত জীবনে আলফ্রেড রায় কেরির সঙ্গে সংসার পেতেছিলেন মারিয়ার মা প্যাট্রিসিয়া। এ সংসারে জন্মগ্রহণ করেন অ্যালিসন, মারিয়া ও মরগান। কিন্তু মারিয়ার বয়স যখন ৩ বছর তখন তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মৃত্যুর সময় মারিয়ার মা প্যাট্রিসিয়ার বয়স হয়েছিলে ৮৭। তিনি প্রাক্তন অপেরা গায়িকা এবং ভোকাল কোচ ছিলেন। উত্তরাধিকার সূত্রে মায়ের কাছ থেকে গানের কণ্ঠ পেয়েছেন মারিয়া।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission