সানি লিওনের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০১৮ , ০৭:৪১ পিএম


সানি লিওনের ভিডিও ভাইরাল

নতুন বছরের শুরুতে এবার ভাইরাল হয়েছে সানি লিওনের ভিডিও। সানি লিওনের সঙ্গে দেখা গেলো তার ‘হেয়ার স্টাইলিস্ট’ জিতিকে। ওই ভিডিওতে জিতির ঘাড়ে চড়তে দেখা গেছে বলিউডের ‘বেবি ডল’কে।

এই প্রথম নয়, এর আগেও একবার সানির সঙ্গে জিতির খুনসুটির ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে একটি পার্কে জিতির সঙ্গে সানির খুনসুটির দৃশ্য ছড়িয়ে ছিল। জিতির সঙ্গে সানির সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ সেটাই যেন দেখা গেলো ভিডিওতে।

গেলো বছরের শেষের দিকে সানি লিওনকে নিয়ে বিতর্ক ছড়িয়েছিল। নববর্ষের আগের রাতে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠান করার কথা সানির। ওই ঘোষণার পর থেকেই নানা জায়গায় বিক্ষোভ করেতে শুরু করেন কর্ণাটক রক্ষণা বৈদিক যুব সেনার সদস্যরা।

সেই বিতর্কের পর অনুষ্ঠানে সানি লিওন অংশ নিয়েছিলেন কিনা জানা যায়নি। তবে নতুন বছর যে বেশ ভালোভাবেই কাটিয়েছেন, সে কথা টুইটারে জানিয়েছেন এই তারকা।

বর্ষবরণের রাতে সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে কাটানো একটি মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন সানি। সেই ভিডিওতে স্বামী ড্যানিয়েলকে চুমু খেতে দেখা যায়। তবে ভিডিওটি কোথায়? উল্লেখ করা হয়নি।

এদিকে নতুন বছরে শরীর চর্চায়ও বেশ আগ্রহী হয়ে উঠেছেন এই তারকা। সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার ভিডিও প্রকাশ করেছেন। শরীরচর্চায় নিজের অগ্রগতির কথাও জানান। তিনি বলেন, শরীরচর্চায় যতটুকু উন্নতি করছি, আমি সন্তুষ্ট।

পিআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission