ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সংগ্রাম পেরিয়ে অভিনেতা সামীর রূহানীর সাফল্যের গল্প

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০১:১৭ এএম
ছবি: সংগৃহীত

সংগ্রাম পেরিয়ে ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে চলেছেন অভিনেতা সামীর রূহানী। রাজশাহীতে বেড়ে ওঠা এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিজের প্রচেষ্টা ও একাগ্রতায় অভিনয় জগতে প্রতিষ্ঠা পেয়েছেন। শৈশব থেকেই বর্ণবৈষম্য, কথার জড়তা ও আর্থিক সীমাবদ্ধতার মুখোমুখি হয়েও থেমে থাকেননি তিনি।

ছোটবেলা থেকেই নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন সামীর। তবে ক্লাস ফাইভ থেকেই তিনি নিজেকে গড়ে তুলতে শুরু করেন শিল্পচর্চা, লেখালেখি এবং বিশ্বসাহিত্যের বই পড়ার মাধ্যমে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে কাটিয়ে ওঠেন কথার জড়তা এবং অর্জন করেন ইংরেজি, হিন্দি, উর্দু, তুর্কিশ, স্প্যানিশসহ একাধিক ভাষায় দক্ষতা।

২০১১ সালে শোবিজে যাত্রা শুরু করে অ্যাসিস্ট্যান্ট ও ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করার পর ২০১৭ সালে একটি বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে আসেন। এরপর অন্তর্জাল সিনেমায় সিয়াম আহমেদের বন্ধুর চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। পরবর্তীতে লোকাল-এ প্যারালাল লিড চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এছাড়া একাধিক নাটকে তিনি কাজ করেছেন।

সামীর এখন পর্যন্ত অভিনেতা হিসেবে মুভি, ওয়েব ফিল্ম আর নাটকে কাজ করেছেন তানজিন তিশা, কেয়া পায়েল, তাসনিয়া ফারিন, প্রিতম হাসান, আর জে নিরব, শাবনাম বাবলি, সিয়াম আহমেদ, তৌফিক মাহবুব, ফারহান আহমেদ জোভানসহ আরও অনেকের সাথেই। তিনি শিহাব শাহীন, প্রবীর রয় চৌধুরী, ইমরাউল রাফাত, দ্বিপাঙ্কর দ্বিপন, সাইফ চন্দনসহ আরও অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছেন।

চরকি, আলফা আই এবং এসভিএফ ইন্ডিয়ার সঙ্গেও কাজ করেছেন সামীর।

প্রজেক্ট ম্যানেজম্যান্ট ইনচার্জ হিসেবে উপহার দিয়েছেন বর্ষসেরা ওয়েব ফিল্ম 'কাছের মানুষ দূরে থুইয়া' এবং বর্ষসেরা চলচ্চিত্র আফরান নিশো অভিনীত শিহাব শাহীন পরিচালিত 'দাগী'। যেটার রাজশাহী জোনের প্রজেক্ট ইনচার্জ ছিলেন তিনি।

আরও পড়ুন

পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতি, ফরেন পলিসি ও ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে বিদেশি জার্নালে লেখালেখি করেন।

তার অনুপ্রেরণা সালমান শাহ ও শাহরুখ খান। ভবিষ্যতে হলিউডে কাজ করার স্বপ্ন দেখছেন এই অভিনেতা। তার লক্ষ্য— বিশ্বমানের অ্যাকশন থ্রিলার সিনেমায় নিজেকে প্রমাণ করা।

সামীর রূহানীর মতে, স্বপ্ন সেটাই যেটা আপনাকে ঘুমাতে দেবে না এবং মানুষের ঘুম হারাম করে দেবে। আপনার স্বপ্ন যদি মানুষকে ভয় পাইয়ে না দেয় তাহলে সেটা স্বপ্ন হতে পারে না। আপনারা যারা স্বপ্ন দেখবেন তারা অবশ্যই দামি স্বপ্ন দেখবেন। কারণ স্বপ্ন সস্তা হতে হয় না তাহলে দিনশেষে আপনি মানুষটাই সস্তা হয়ে যাবেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে সবাই প্রশান্তির ঠিকানা খুঁজে থাকেন সবাই। আর এবার নিজের ভালো থাকার রহস্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশ করে সুখের সংজ্ঞাও তুলে ধরেছেন নিজের মতো করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো আবার বসে সময় কাটাতে। কোথাও একা, কোথাও সন্তানদের সঙ্গে- বিভিন্ন মুহূর্তের এসব ছবিতে ধরা পড়েছে তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’। সংক্ষিপ্ত এই কথার মধ্য দিয়েই সন্তানদের সঙ্গে কাটানো সময়ের প্রতি তার ভালো লাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। শরতের স্নিগ্ধ পরিবেশে দুই সন্তানকে নিয়ে ঘোরাঘুরি, খোলা আকাশের নিচে সময় কাটানো- সব মিলিয়ে দিনটি উপভোগ করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ছেলেকে নিজের কাছে রেখে তার দেখাশোনা ও বেড়ে ওঠার দায়িত্ব পালন করে আসছেন পরীমনি। পরে তার পরিবারে যুক্ত হয় আরেক সদস্য। কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন এই অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া এবং বিভিন্ন আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় পরীমনিকে। এবারের কাশবনে কাটানো সময়ের ছবিগুলোতেও সেই পরিচিত দিকটি সামনে এসেছে। তার কাছে সন্তানদের সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোই যে বিশেষ আনন্দের, ‘মাই হ্যাপিনেস’ ক্যাপশনে সেটিই যেন প্রকাশ পেয়েছে। আরটিভি/এসআর
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
আরও পড়ুন
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩০ অক্টোবর
রাবিতে সেই হামলার ঘটনায় তিন সাংবাদিক সংগঠনের বয়কটের ডাক
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক