পুলিশের বিরুদ্ধে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ , ০৮:৩৭ এএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের মঞ্চ অভিনেত্রী মাহনূর। বন্দুকের মুখে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। দেশটির সারগোধা জেলার একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে এ অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।

সংবাদমাদ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রী মাহনূর অভিযোগ করেছেন যে, একজন পিএসপি অফিসার তাকে ডিপিও হাউজে বন্দুকের মুখে যৌন নিপীড়ন করেছেন। ওই হাউজে মূলত তাকে পুলিশ কর্তৃক জব্দকৃত টাকা উদ্ধারের জন্য ডাকা হয়েছিল।

মাহনূর দাবি করেছেন, ডিপিও তাকে যৌন নিপীড়নের সময় অশালীন দৃশ্য ভিডিও রেকর্ড করেছেন। তার সঙ্গে ডিপিওর সহযোগী যোগাযোগ করেছিলেন, যিনি ৬০ মিলিয়ন রুপি পুনরুদ্ধার করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এর পরিবর্তে ডিপিওর বাসভবনে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে।

এ অভিনেত্রী তাকে অপহরণ ও মৃত্যুর হুমকি দেওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন। 

এ ঘটনায় মাহনূর শিগগিরই তদন্তের আহ্বান জানিয়েছেন এবং অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানিয়েছেন। তবে পাঞ্জাবের পুলিশ এখনো এ অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission