ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আরটিভিতে আজ (২৯ এপ্রিল) যা দেখবেন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ এএম
ছবি: আরটিভি

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-

সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’।

সকাল ৯টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’।

সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘ঘরের লক্ষ্মী’। অভিনয়ে: ফেরদৌস, শাবনূর প্রমুখ।

দুপুর ০২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘আরমান’। অভিনয়ে: মান্না, মৌসুমী প্রমুখ।

বিকাল ৫টায় শিল্প-সাহিত্য ও সংষ্কৃতি বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘অক্ষরের গল্প’। উপস্থাপনায়: কবি রেজাউদ্দিন স্টালিন। অতিথি: বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম। প্রযোজনায়: সুজন আহমেদ।

সন্ধ্যা ৬টা ৫মিনিটে চায়না কালচার নিয়ে অনুষ্ঠান ‘চায়না ফোকাস’।

সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কালজয়ী গানের বৈঠকি আসর ‘সংগীতানুষ্ঠান এই রাত তোমার আমার’। প্রযোজক: শাহরিয়ার ইসলাম।

রাত ৮.০০ টায় দেখবেন বাংলায় ডাবিংকৃত থ্রিল ও রোমান্টিক তার্কিশ ধারাবাহিক নাটক ‘মোস্তফা’। রচনা- এথেম ওজিস্ক, পরিচালনা- চাগরি ভিলা লোস্ত্তভালি এবং ওসমান তাসি।

রাত ৯ টা ২০ মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক নাটক ‘অতি চালাক ফ্যামিলি’ প্রচার করা হবে। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: তন্ময় সোহেল, স্পর্শিয়া মীম, আশরাফ সুপ্ত, রেজমিন সেতু, সাদ্দাম মাল, আব্দুল্লাহ রানা, মাসুম বাশার, আশরাফুল আলম সোহাগ, আলিফ চৌধুরী, সাইকা আহমেদ প্রমুখ।

রাত ১০ টায়: প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক নাটক ‘বিদেশ ফেরত’। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: জামিল হোসাইন, মুনমুন আহমেদ, সাদ্দাম মাল, পূর্ণিমা বৃষ্টি, মুকিত জাকারিয়া, সাদিয়া কানিজ, আরফান আহমেদ, তানজিম অনিক, প্রমুখ।

রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’।

রাত ১১টা ২০ মিনিটে লাইভ ‘গোলটেবিল’।

রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে সবাই প্রশান্তির ঠিকানা খুঁজে থাকেন সবাই। আর এবার নিজের ভালো থাকার রহস্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশ করে সুখের সংজ্ঞাও তুলে ধরেছেন নিজের মতো করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো আবার বসে সময় কাটাতে। কোথাও একা, কোথাও সন্তানদের সঙ্গে- বিভিন্ন মুহূর্তের এসব ছবিতে ধরা পড়েছে তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’। সংক্ষিপ্ত এই কথার মধ্য দিয়েই সন্তানদের সঙ্গে কাটানো সময়ের প্রতি তার ভালো লাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। শরতের স্নিগ্ধ পরিবেশে দুই সন্তানকে নিয়ে ঘোরাঘুরি, খোলা আকাশের নিচে সময় কাটানো- সব মিলিয়ে দিনটি উপভোগ করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ছেলেকে নিজের কাছে রেখে তার দেখাশোনা ও বেড়ে ওঠার দায়িত্ব পালন করে আসছেন পরীমনি। পরে তার পরিবারে যুক্ত হয় আরেক সদস্য। কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন এই অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া এবং বিভিন্ন আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় পরীমনিকে। এবারের কাশবনে কাটানো সময়ের ছবিগুলোতেও সেই পরিচিত দিকটি সামনে এসেছে। তার কাছে সন্তানদের সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোই যে বিশেষ আনন্দের, ‘মাই হ্যাপিনেস’ ক্যাপশনে সেটিই যেন প্রকাশ পেয়েছে। আরটিভি/এসআর
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
আরও পড়ুন
‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত
আরটিভিতে আজ (১৫ অক্টোবর) যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন