ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে যে পরামর্শ দিলেন সোহেল রানা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পিএম
কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল রানা। ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল রানা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের জীবনের নানা অভিজ্ঞতা ও উপলব্ধি ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন।

এরই ফলশ্রুতিতে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভবিষ্যতের নিরাপত্তা ও ব্যক্তিগত সঞ্চয়ের প্রয়োজনীয়তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক বার্তা দিয়েছেন তিনি।

আরও পড়ুন

সোহেল রানা তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, কর্মজীবনের শুরু থেকেই প্রত্যেকের উচিত আয়ের একটি নির্দিষ্ট অংশ নিজের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা। সময়ের আবর্তে মানুষের বয়স বাড়ে এবং জীবনের কোনো এক পর্যায়ে বার্ধক্যজনিত অসুস্থতা বা আকস্মিক সংকট আসা অস্বাভাবিক নয়।

সেই কঠিন সময়ে পরিবারের সদস্যরা বা প্রিয়জনরা পাশে থাকলেও সব ধরনের প্রতিকূলতা সামাল দেওয়া বা আর্থিক সহায়তা নিশ্চিত করা সবসময় তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।

Sohel009

দেশবরেণ্য এই অভিনেতার মতে, সংকটের মুহূর্তে নিজের জমানো অর্থই মানুষের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। বাস্তবতার কঠিন রূপ তুলে ধরে তিনি বলেন, স্ত্রী, পুত্র, কন্যা আপনার জীবন বাঁচাতে সবকিছু করতে প্রস্তুত থাকবে ঠিকই কিন্তু সেদিন আপনার মূল অস্ত্র হবে আপনারই জমানো টাকা। সেই অর্থ কেবল আপনার কাজে আসবে না বরং আপনার সেবা করতে গিয়ে আপনার প্রিয়জনদেরও প্রচণ্ড রকমের ভারমুক্ত রাখবে।

আর্থিক নিরাপত্তাকে জীবনের অপরিহার্য অংশ হিসেবে দেখার আহ্বান জানিয়ে সোহেল রানা আরও বলেন, সঞ্চয়ের বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এটি প্রতিটি মানুষের ব্যক্তিগত দায়িত্ব। বর্তমানের সঞ্চয়ই ভবিষ্যতে মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পারে।

সোহেল রানার এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তার বক্তব্যকে বাস্তবসম্মত ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে সবাই প্রশান্তির ঠিকানা খুঁজে থাকেন সবাই। আর এবার নিজের ভালো থাকার রহস্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশ করে সুখের সংজ্ঞাও তুলে ধরেছেন নিজের মতো করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো আবার বসে সময় কাটাতে। কোথাও একা, কোথাও সন্তানদের সঙ্গে- বিভিন্ন মুহূর্তের এসব ছবিতে ধরা পড়েছে তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’। সংক্ষিপ্ত এই কথার মধ্য দিয়েই সন্তানদের সঙ্গে কাটানো সময়ের প্রতি তার ভালো লাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। শরতের স্নিগ্ধ পরিবেশে দুই সন্তানকে নিয়ে ঘোরাঘুরি, খোলা আকাশের নিচে সময় কাটানো- সব মিলিয়ে দিনটি উপভোগ করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ছেলেকে নিজের কাছে রেখে তার দেখাশোনা ও বেড়ে ওঠার দায়িত্ব পালন করে আসছেন পরীমনি। পরে তার পরিবারে যুক্ত হয় আরেক সদস্য। কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন এই অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া এবং বিভিন্ন আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় পরীমনিকে। এবারের কাশবনে কাটানো সময়ের ছবিগুলোতেও সেই পরিচিত দিকটি সামনে এসেছে। তার কাছে সন্তানদের সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোই যে বিশেষ আনন্দের, ‘মাই হ্যাপিনেস’ ক্যাপশনে সেটিই যেন প্রকাশ পেয়েছে। আরটিভি/এসআর
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খানকে  ঘিরে এখন বিনোদন দুনিয়ায় ও রাজনৈতিক মহলে বইছে আলোচনার ঝড়।
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
আরও পড়ুন
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দেওয়া হলো সময়সীমা
মধ্যরাতে অচেতন তরুণীকে নিয়ে মোটরসাইকেলে দুই তরুণ, যা জানা যাচ্ছে
হিংসুক আত্মীয়কে সরাসরি ব্লক না করে দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’
কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির নির্দেশনা