সিদ্দিককে নিয়ে ফের প্রাক্তন স্ত্রী মিমের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১০ মে ২০২৫ , ০৭:৩৯ পিএম


সিদ্দিককে নিয়ে ফের প্রাক্তন স্ত্রী মিমের বিস্ফোরক মন্তব্য
ছবি: সংগৃহীত

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। ২০১২ সালে বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। 

ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। এরপর থেকে নিজেকে ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিম। কখনো বাংলাদেশ আবার কখনো স্পেনে দেখা মেলে তার। 

image-234864-1571674749

ডিভোর্সের পর থেকে সন্তানকে নিজের কাছেই রেখেছেন বলে জানিয়েছেন মিম। তার দাবি, সন্তানের সকল ভরণপোষণ তিনিই করছেন। বাবা হিসেবে সিদ্দিক কিছুই করেন না। 

সম্প্রতি সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ নিয়ে এই মডেল বলেন, ছেলেকে নিয়ে সিদ্দিক এক ধরণের পলিটিক্স করে। যখন আমার বাচ্চা তার কাছে যায়, সে অনেকগুলো ছবি তুলে রাখে। পরে সেগুলো ফেসবুকে ভিন্ন ভিন্ন সময়ে আপলোড করে। যাতে মানুষ মনে করে, সন্তান ওর কাছেই থাকছে। কিন্তু তেমনটা কিন্তু না। কারণ ৬ মাসে ১ বার আরশ তার বাবার কাছে যায়। সেটাও দুই একদিনের জন্য। বাকিটা সময় কিন্তু আমার কাছেই থাকে। তবুও মানুষ মনে করে, আমি সন্তানকে রেখেই বিদেশে ঘুরে বেড়াচ্ছি।

siddiq-mim-1-20250510183634

সন্তানকে বাবার কাছে বেশি থাকতে না দেওয়ার কারণ জানিয়ে মিম বলেন, আমি যখন ছেলেকে তার কাছে পাঠাতাম সে ব্রেইনওয়াশ করতো। আদালত থেকে বলেছিল, কিছুদিন পরপর আরশ তার বাবার কাছে যেতে পারবে। কিন্তু সেখানে রাতে খাকতে পারবে না। বিকেল ৫ টার আগেই চলে আসতে হবে। কিন্তু আমি সেটা করতাম না। তাকে দুইদিন বাবার কাছে থাকতে দিতাম। কিন্তু দেখতাম, ছেলে সেখান থেকে আসার পরই বলছে- মাম্মি, বাবা তোমার কাছে আসতে নিষেধ করে।

সিদ্দিক বা অভিনেতার পরিবার চায় না আরশ তার কাছে আসুক। এজন্য সন্তানের বেইনওয়াশের চেষ্টা করে উল্লেখ করে মিম বলেন, আমিই ছেলের সবকিছু করছি। তার ভরণপোষণ থেকে শুরু করে সব। তার বাবা কিন্তু কিছুই দিচ্ছে না। দেশে-বিদেশে ঘুরে বেড়ালেও সেটা আরশকে সঙ্গে নিয়েই যাচ্ছি।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission