ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গায়ক জুবিন গার্গের অর্থ লোপাটে জড়িত ম্যানেজার, কড়া অবস্থানে আদালত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ০১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু ঘিরে অর্থ অনিয়মের অভিযোগে নতুন মোড় নিল মামলাটি। এই ঘটনায় তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে কঠোর নির্দেশ দিয়েছে আদালত।

গুয়াহাটির দ্রুত বিচার আদালত সিদ্ধার্থ শর্মার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তার ছয়টি ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

মামলার তদন্তে উঠে এসেছে, জুবিন গার্গের অর্থ অবাধভাবে (ইচ্ছামতো) ব্যবহার করা হয়েছে বলে প্রমাণ মিলেছে। পাশাপাশি একাধিক অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গেও সিদ্ধার্থ শর্মার সম্পৃক্ততার ইঙ্গিত পেয়েছে তদন্তকারী দল।

আরও পড়ুন

বিচারক জানান, সিদ্ধার্থ শর্মা নিজের, পরিবারের সদস্যদের এবং সংগীত ব্যবস্থাপনার ব্যাংক হিসাবের বিপুল অর্থের বৈধ উৎস দেখাতে পারেননি। এমনকি আয়ের কোনো গ্রহণযোগ্য নথি বা আয়কর বিবরণীও তিনি আদালতে জমা দিতে ব্যর্থ হয়েছেন।

এছাড়া তার একটি প্রতিষ্ঠানে ১ কোটি ১০ লাখ টাকার বিনিয়োগেরও কোনো বৈধ প্রমাণ উপস্থাপন করতে পারেননি বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং নতুন নির্দেশের পর বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত বছর ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে আকস্মিক মৃত্যু হয় গায়ক জুবিন গার্গের, আর সেই ঘটনার পর থেকেই রহস্য ঘনাতে থাকে। এই মৃত্যুকে ঘিরে তদন্তে নামতে আসাম সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে একটি বিশেষ তদন্ত দল গঠন করে। শুরু থেকেই গায়কের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল, যার মধ্যে তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মাও ছিলেন। সর্বশেষ এই মামলায় গুয়াহাটির দ্রুত বিচার আদালত সিদ্ধার্থ শর্মার মালিকানাধীন মহাবীর অ্যাকোয়া প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। যা মামলাটিকে নতুন মোড় দিয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
আরও পড়ুন
প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার: আইনমন্ত্রী
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সুনামগঞ্জের সুধাংশু বিশ্বাস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন