বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৮:০৯ পিএম


বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। 

আরও পড়ুন

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন গুণী এই শিল্পী। তার প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। প্রিয় অভিনেতার এমন আকস্মিক বিদায়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে রাশেদ মামুন অপু সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার একটি ছবি শেয়ার করে গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, ‘অভিনয় শিল্পী সংঘের সম্মানিত সদস্য, আমাদের সবার প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এই মাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।’ 

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission