গরমে দ্রুত দুধ নষ্ট হয়ে যাচ্ছে? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ০৩:২৫ পিএম


গরমে দ্রুত দুধ নষ্ট হয়ে যাচ্ছে? 
ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরমে দুধ খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, এমন সমস্যায় পড়েন অনেকেই। জ্বাল দিতে না দিতেই দুধ কেটে যাওয়ায় বাড়ছে ভোগান্তি। তবে সহজ এক কৌশলেই এই সমস্যা থেকে মিলতে পারে মুক্তি।

রন্ধনশিল্পীরা বলেছেন, গরমে দুধ দ্রুত নষ্ট হওয়ার মূল কারণ হলো জীবাণুর বৃদ্ধি। এই জীবাণু দুধের উপাদানকে অ্যাসিডে পরিণত করে। ফলে দুধ কেটে যায়।

এই সমস্যার সহজ সমাধান হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, দুধ জ্বাল দেওয়ার সময় এক চিমটি বেকিং সোডা মিশিয়ে দিতে। এতে দুধের অম্লতা কমে যায় এবং সহজে কেটে যাওয়ার আশঙ্কা থাকে না। ফলে দুধ বেশি সময় ভালো থাকে।

আরও পড়ুন

তিনি আরও জানান, বেকিং সোডা খাবারেরই একটি উপাদান। তাই অল্প পরিমাণে ব্যবহার করলে এতে কোনো ক্ষতির আশঙ্কা নেই।

তবে শুধু এই কৌশলই নয়, দুধ ভালো রাখতে আরও কিছু বিষয়েও সতর্ক থাকতে হবে। দোকান থেকে দুধ কেনার সময় খেয়াল রাখতে হবে, সেটি কীভাবে সংরক্ষণ করা হয়েছে। বাড়িতে আনার পর দ্রুত ফ্রিজে রাখা বা সঙ্গে সঙ্গে জ্বাল দেওয়া উচিত।

জ্বাল দেওয়া দুধও দীর্ঘ সময় গরমে রাখা ঠিক নয়। ঠাণ্ডা হলে পরিষ্কার পাত্রে ঢেলে ঢাকনা দিয়ে ফ্রিজে সংরক্ষণ করলে দুধ দীর্ঘ সময় ভালো থাকবে।

বিশেষজ্ঞদের মতে, সামান্য সচেতনতা আর সঠিক পদ্ধতি মেনে চললেই গরমে দুধ নষ্ট হওয়ার ঝামেলা অনেকটাই এড়ানো সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission