ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শিশুর চোখ উঠলে কী করবেন? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

হঠাৎ করে শিশুর চোখ লাল হয়ে যাওয়া, পানি পড়া কিংবা সকালে ঘুম থেকে উঠে চোখ খুলতে কষ্ট। এমন সমস্যা অনেক অভিভাবকের কাছেই পরিচিত। সাধারণভাবে যাকে চোখ ওঠা বলা হয়। এটি আসলে চোখের সংক্রমণজনিত একটি সমস্যা।

বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার প্রধান কারণ ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ। এছাড়া ধুলাবালি, ধোঁয়া, অ্যালার্জি কিংবা অপরিষ্কার হাত দিয়ে বারবার চোখে স্পর্শ করার অভ্যাস থেকেও এই রোগ হতে পারে। স্কুলপড়ুয়া শিশুদের মধ্যে এটি দ্রুত ছড়িয়ে পড়ে।

চোখ ওঠার লক্ষণগুলো সহজেই বোঝা যায়। যেমন—চোখ লাল হয়ে যাওয়া, পানি বা পুঁজ বের হওয়া, চুলকানি, জ্বালাপোড়া এবং সকালে চোখের পাতা লেগে থাকা। অনেক সময় শিশু আলো সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে রাখে।

আরও পড়ুন

এ অবস্থায় সবচেয়ে জরুরি হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা। পরিষ্কার পানি দিয়ে চোখ আলতোভাবে ধুয়ে দিতে হবে এবং নরম কাপড় দিয়ে মুছতে হবে। তবে একই কাপড় বারবার ব্যবহার করা যাবে না।

শিশুকে চোখে হাত দেওয়া থেকে বিরত রাখা জরুরি। এতে সংক্রমণ বাড়তে পারে। পাশাপাশি তোয়ালে, বালিশের কভার আলাদা রাখতে হবে, যাতে অন্যদের মধ্যে রোগ না ছড়ায়।

হালকা আরাম পেতে ঠাণ্ডা পানিতে ভেজানো পরিষ্কার কাপড় দিয়ে চোখে সেঁক দেওয়া যেতে পারে। তবে কোনো ধরনের ওষুধ বা চোখের ড্রপ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

অনেক অভিভাবক অন্যের ব্যবহৃত ওষুধ ব্যবহার করেন। যা বিপজ্জনক হতে পারে। এছাড়া চোখ ঘষা বা চাপ দেওয়া থেকেও শিশুকে বিরত রাখতে হবে।

যদি চোখে তীব্র ব্যথা হয়, দৃষ্টি ঝাপসা হয়ে যায় বা কয়েকদিনেও সমস্যা না কমে, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও সঠিক যত্নই পারে চোখ ওঠা থেকে শিশুকে দ্রুত সুস্থ করে তুলতে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো