ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এক প্লেট চটপটি, পেটে ঢুকছে ৭ কোটি মলমূত্রের জীবাণু!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

গরমে হাঁপিয়ে উঠলে রাস্তার ধারের চটপটি, ফুচকা বা শরবত অনেকেরই প্রিয় ভরসা। কিন্তু এই মুখরোচক খাবারের আড়ালেই লুকিয়ে আছে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি। এমনটাই বলছে সাম্প্রতিক গবেষণা।

গবেষণায় দেখা গেছে, মাত্র এক প্লেট চটপটিতেই থাকতে পারে ৭ কোটির বেশি মলমূত্রজাত জীবাণু। যা মানবদেহে ঢুকলে ডায়রিয়া থেকে শুরু করে পেটের নানা জটিল রোগের কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বেশিরভাগ রাস্তার খাবারই স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। ফুটপাতের দোকানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, ময়লা পানিতে প্লেট ধোয়া, খোলা খাবারে ধুলা-ধোঁয়া লাগা। সব মিলিয়ে খাবারগুলো হয়ে উঠছে জীবাণুর বড় উৎস।

আরও পড়ুন

অনেক বিক্রেতা একই তেল বারবার ব্যবহার করেন। যা শরীরের জন্য ক্ষতিকর চর্বিতে পরিণত হয়। আবার শরবত বা আখের রসে যে বরফ ব্যবহার করা হয়, তার বড় অংশই আসে অস্বাস্থ্যকর উৎস থেকে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক পরীক্ষায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা খাবারে মলমূত্রজাত জীবাণুসহ আরও ক্ষতিকর জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে চটপটিতেই জীবাণুর মাত্রা সবচেয়ে বেশি।

গবেষকরা জানান, শহরের পানির লাইনের সঙ্গে পয়ঃনিষ্কাশনের লাইন অনেক জায়গায় মিশে যাওয়ায় পানি পুরোপুরি নিরাপদ থাকে না। সেই পানি দিয়েই প্লেট ধোয়া বা খাবার তৈরি করা হচ্ছে। যা ঝুঁকি আরও বাড়াচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অস্বাস্থ্যকর এই খাবার এখন নীরব ঘাতকে পরিণত হয়েছে। নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে।

তাই সচেতনতা বাড়ানো এবং নিরাপদ খাবার নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
মহাকাশ থেকে আশ্চর্য ক্ষমতা নিয়ে ফিরল জীবাণু