ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী-ছবি: সংগৃহীত

বাংলা সংগীতের প্রবাদপুরুষ ও জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ। ১৯৪০ সালের আজকের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জন্মগ্রহণ করেছেন তিনি। আর ৮৬তম জন্মদিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সতীর্থদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন বর্ষীয়ান এই তারকা শিল্পী।

সৈয়দ আব্দুল হাদীর বাবা সৈয়দ আব্দুল হাই ছিলেন তৎকালীন একজন সরকারি কর্মকর্তা। তিনি গাইতে ও শুনতে ভীষণ পছন্দ করতেন। বাবার গ্রামোফোনে গান শুনে শুনে সংগীতের প্রতি কৌতূহল বাড়তে থাকে হাদীর। সেই আগ্রহ থেকে নিজেই গুনগুন করে গান গাইতেন। এভাবেই সংগীতচর্চা শুরু হয় তার।

১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন সৈয়দ আব্দুল হাদী। এখান থেকে বাংলা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবেও কাজ করেছেন। সবশেষ লন্ডনে ওয়েলস ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেছেন সৈয়দ আব্দুল হাদী।

আরও পড়ুন

তিনি প্লেব্যাক ও দেশাত্মবোধক গানের জন্য সর্বাধিক জনপ্রিয়। ১৯৬০ সালে ছাত্রজীবন থেকে চলচ্চিত্রে গান করা শুরু করেন। এর মাত্র চার বছর পর একক কণ্ঠে প্রথম বাংলা সিনেমায় কণ্ঠ দেন; নাম ‘ডাকবাবু’। মো. মনিরুজ্জামানের রচনায় সংগীত পরিচালক আলী হোসেনের সুরে একটি গানের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সৈয়দ আব্দুল হাদীর।

বেতারেও গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী। মাধ্যমটিতে তার গাওয়া প্রথম জনপ্রিয় গান ‘কিছু বলো, এই নির্জন প্রহরের কণাগুলো হৃদয়মাধুরী দিয়ে ভরে তোলো’। সালাউদ্দিন জাকি পরিচালিত ঘুড্ডি সিনেমার জনপ্রিয় গান ‘সখি চলনা, সখি চলনা জলসা ঘরে এবার যাই’-ও গেয়েছেন তিনি।

এছাড়াও তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য― ‘আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘এই পৃথিবীর পান্থশালায়’, ‘চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে’, ‘এমনও তো প্রেম হয়’, ‘কারও আপন হইতে পারলি না’, ‘কেউ কোন দিন আমারে তো’, ‘যেও না সাথী’, ‘শূন্য হাতে আজ এসেছি’, ‘দুঃখ চির সাথীরে’, ‘আমি তোমারই প্রেম ভিক্ষারী’, ‘চক্ষের নজর এমনি কইরা’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘কোন কিতাবে লেখা আছে’, ‘চোখ বুঝিলে দুনিয়া আন্ধার’, ‘তোমাদের সুখের এই নীড়ে’, ‘আউল বাউল লালনের দেশে’, ‘মনে প্রেমের বাত্তি জ্বলে’ ইত্যাদি।

সৈয়দ আব্দুল হাদী এ পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। ২০০০ সালে সংগীতে অবদানের জন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক লাভ করেছেন তিনি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
প্রয়াত স্ত্রীর জন্মদিনে ক্ষমা চেয়ে যা লিখলেন আলভী
শুভ জন্মদিন লিটন দাস
মেয়ের জন্মদিনের কেক কিনতে যান বাবা, অতঃপর...
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস