ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

বিরল রোগে আক্রান্ত অভিনেত্রী জেসমিন, ভর্তি হাসপাতালে 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৯:০০ এএম
বিরল রোগে আক্রান্ত অভিনেত্রী জেসমিন, ভর্তি হাসপাতালে  । ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেসমিন ভাসিন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দুবাই সফরের সময় তীব্র পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকেরা তার ক্ষুদ্রান্তরের (মানবদেহের পরিপাকতন্ত্রের দীর্ঘতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা পাকস্থলী এবং বৃহদন্ত্রের মধ্যে অবস্থান করে) শেষ অংশে সংক্রমণ ধরা পড়ার কথা জানান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এমনটাই জানায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

জেসমিনের অসুস্থতার পর চিকিৎসকেরা জানিয়েছেন, এই ধরনের অন্ত্রের সংক্রমণ নিজে কোনো আলাদা রোগ নয়। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে।

আরও পড়ুন

Web-Image1

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের অন্ত্রের সংক্রমণজনিত রোগ, ব্যাকটেরিয়ার সংক্রমণ, কিছু ভাইরাস, দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন, যক্ষ্মা, রোগ প্রতিরোধ ব্যবস্থার সমস্যা কিংবা বিরল ক্ষেত্রে ক্যানসারের কারণেও এই সংক্রমণ হতে পারে।

এই সমস্যার সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে তলপেটের ডান পাশে তীব্র ব্যথা, ডায়রিয়া, বমি, বমি বমি ভাব, জ্বর, দুর্বলতা, ক্ষুধামন্দা, ওজন কমে যাওয়া এবং কখনও মলের সঙ্গে রক্ত যাওয়া।

চিকিৎসকেরা জানান, রোগের সঠিক কারণ জানতে রক্ত পরীক্ষা, মল পরীক্ষা, অন্ত্র পরীক্ষা, বিশেষ ধরনের স্ক্যান এবং প্রয়োজন হলে টিস্যু পরীক্ষা করা হয়। কারণ শনাক্ত হওয়ার পরই চিকিৎসা নির্ধারণ করা হয়।

যদি ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এই প্রদাহ হয়ে থাকে, তাহলে ওষুধে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে দীর্ঘমেয়াদি অন্ত্রের প্রদাহজনিত রোগ হলে নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের প্রয়োজন হয়। জটিল পরিস্থিতিতে অস্ত্রোপচারও লাগতে পারে।

চিকিৎসকদের সতর্কবার্তা, সময়মতো চিকিৎসা না নিলে অন্ত্রে স্থায়ী ক্ষতি, পুষ্টির ঘাটতি, রক্তস্বল্পতা, ওজন কমে যাওয়া, অন্ত্রে বাধা সৃষ্টি বা অন্যান্য গুরুতর জটিলতা দেখা দিতে পারে।

তাই কয়েকদিন ধরে তীব্র পেটব্যথা, ডায়রিয়া, বারবার বমি, জ্বর, মলে রক্ত, অস্বাভাবিক ওজন কমে যাওয়া বা পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক শেফ দিবস আজ 
বিশ্বজুড়ে রন্ধনশিল্পীদের হাত ধরে বদলেছে রান্নার কৌশল, জনপ্রিয় হয়েছে বিভিন্ন দেশের খাবার, তৈরি হয়েছে নতুন স্বাদের ধারণা। তাদের সৃজনশীলতা, দক্ষতা ও অবদানকে সম্মান জানাতে প্রতি বছর দিবসটি পালন করা হয়।
আন্তর্জাতিক শেফ দিবস আজ 
ছেলেদের তুলনায় বেশি ভেপিং করছে মেয়েরা, বলছে গবেষণা 
ধূমপান ও নিকোটিন ব্যবহারের প্রবণতা ছেলেদের মধ্যে বেশি দেখা গেলেও ইলেকট্রনিক সিগারেটের ক্ষেত্রে বদলে যাচ্ছে সেই চিত্র।
ছেলেদের তুলনায় বেশি ভেপিং করছে মেয়েরা, বলছে গবেষণা 
সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন আজ
অফিসের কাজের চাপ, একের পর এক বৈঠক আর ব্যস্ততার মধ্যে একটু আনন্দ ছড়িয়ে দিতে এক টুকরো চকলেটই যথেষ্ট।
সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন আজ
আজ ডেস্কটপের ফাইল গোছানোর দিন
প্রযুক্তিনির্ভর জীবনে কম্পিউটার ও স্মার্টফোনে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল, ছবি ও অ্যাপ্লিকেশন কাজের গতি কমিয়ে দিতে পারে। ডিজিটাল কর্মক্ষেত্র পরিচ্ছন্ন ও গোছানো রাখার বিষয়ে সচেতনতা তৈরিতে আজ পালিত হচ্ছে জাতীয় ভার্চুয়াল ডেস্কটপ পরিষ্কার দিবস।
আজ ডেস্কটপের ফাইল গোছানোর দিন
ইলিশের নামে বিক্রি হচ্ছে চন্দনা ও সুরমা, চিনবেন যেভাবে
ইলিশের চড়া দাম ও বাজারে চাহিদার সুযোগ নিয়ে আসল ইলিশের বদলে চন্দনা ও সুরমা মাছ বিক্রির অভিযোগ রয়েছে। দেখতে কিছুটা মিল থাকায় অনেক ক্রেতা এসব মাছকে ইলিশ ভেবে কিনছেন। বিশেষ করে হোটেলে রান্না করা মাছ পরিবেশনের সময় আসল ইলিশ ও অন্য মাছের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে।
ইলিশের নামে বিক্রি হচ্ছে চন্দনা ও সুরমা, চিনবেন যেভাবে