ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নৃশংসভাবে হত্যার পর বলিউড অভিনেত্রীর মাথা বিচ্ছিন্ন করেছিলেন সহশিল্পীরা  

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১০:২১ পিএম
ছবি : সংগৃহীত

বলিউডে নিজের জায়গা করে নেয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে এসেছিলেন অভিনয়শিল্পী মীনাক্ষী থাপা। কিন্তু অভিনয়ের নতুন কাজের প্রলোভনই হয়ে ওঠে তার মৃত্যুর কারণ। সহকর্মী পরিচয়ে ঘনিষ্ঠ হওয়া দুই জুনিয়র শিল্পী তাকে অপহরণ, মুক্তিপণ দাবি এবং নৃশংসভাবে হত্যার অভিযোগে পরে দোষী সাব্যস্ত হন। ঘটনাটি ২০১২ সালের হলেও আজও এটি বলিউডের অন্যতম ভয়াবহ অপরাধ হিসেবে আলোচিত।

মাত্র ২৬ বছর বয়সে জীবন থেমে যায় মীনাক্ষীর। উত্তরাখণ্ডের দেহরাদুন থেকে মুম্বাইয়ে এসে অভিনয়জীবন শুরু করেছিলেন তিনি। মনস্তাত্ত্বিক থ্রিলার ‘৪০৪’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সেই সঙ্গে কারিনা কাপুর অভিনীত ও মধুর ভান্ডারকর পরিচালিত ‘হিরোইন’ সিনেমাতেও কাজ করেছিলেন। আর সিনেমার শুটিং সেটেই তার পরিচয় হয় জুনিয়র শিল্পী অমিত জয়সওয়াল ও প্রীতি সুরিনের সঙ্গে। আর এরাই পরে অভিনেত্রীকে হত্যা করে।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায় তদন্তে উঠে আসে, মীনাক্ষীর পারিবারিক কথাবার্তা শুনে অমিত ও প্রীতি ভুলভাবে ধারণা করেন যে তিনি ধনী পরিবারের মেয়ে। সেই ধারণা থেকেই তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন তারা। অভিযোগ অনুযায়ী, তারা মীনাক্ষীকে জানান যে উত্তর প্রদেশে একটি অভিনয়ের কাজ ঠিক করা হয়েছে। নতুন সুযোগের আশায় মীনাক্ষী সেই প্রস্তাবে রাজি হন। ২০১২ সালের ১৩ মার্চ, তিনজন একসঙ্গে আলাহাবাদ থেকে রওনা দেন এটা যদিও এখন প্রয়াগরাজ নামে পরিচিত। এরপর থেকেই পরিবারের সঙ্গে মীনাক্ষীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

১৭ মার্চ মীনাক্ষীর মায়ের মোবাইলে একটি অজ্ঞাত নম্বর থেকে বার্তা আসে। সেখানে তিন দিনের মধ্যে ১৫ লাখ রুপি মুক্তিপণ দাবি করা হয়। শুধু তাই নয়, টাকা না দিলে মীনাক্ষীকে জোর করে পর্নোগ্রাফিক চলচ্চিত্রে কাজ করানো হবে বলেও হুমকি দেয়া হয়। মীনাক্ষীর পরিবারের পক্ষে এত অর্থ জোগাড় করা সম্ভব ছিল না। তারা কোনোভাবে প্রায় ৬০ হাজার রুপি তার ব্যাংক হিসাবে জমা দেন কিন্তু তাতেও রক্ষা হয়নি।

আরও পড়ুন

অমিত জয়সওয়াল ও প্রীতি সুরিন প্রথমে মীনাক্ষীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। মীনাক্ষীর দেহের মূল অংশ প্রীতি সুরিনের পারিবারিক বাড়ির কাছে আলাহাবাদের একটি সেপটিক ট্যাংকে ফেলে দেয়া হয়। অন্যদিকে বিচ্ছিন্ন মাথাটি একটি বাসে করে লখনউ যাওয়ার পথে চলন্ত বাস থেকে ফেলে দেয়া হয়। দীর্ঘ অনুসন্ধান চালিয়েও পুলিশ তার মাথা উদ্ধার করতে পারেনি।

হত্যার পরও অভিযুক্তরা মীনাক্ষীর পরিবারের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা চালিয়ে যায়। তবে তারা মীনাক্ষীর সিম কার্ড নিজেদের কাছেই রেখে দেয়। কল রেকর্ড ও অন্যান্য ইলেকট্রনিক তথ্য বিশ্লেষণ করে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে। ২০১২ সালের ১৪ এপ্রিল, মুম্বাইয়ের বান্দ্রা রেলস্টেশনের কাছে একটি এটিএম বুথে ওঁত পেতে থাকে পুলিশ। সেখান থেকেই অমিত জয়সওয়াল ও প্রীতি সুরিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মীনাক্ষীর সিম কার্ড পাওয়া যায় এবং তার ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তোলারও প্রমাণ মেলে। এর দুই দিন পর, ১৬ এপ্রিল, আলাহাবাদের সেই সেপটিক ট্যাংক থেকে মীনাক্ষীর মাথা বিহীন মরদেহ উদ্ধার করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ৯ মে, মুম্বাইয়ের একটি দায়রা আদালত অমিত জয়সওয়াল ও প্রীতি সুরিনকে হত্যা এবং মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের দায়ে দোষী সাব্যস্ত করেন। বিশেষ সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকম ঘটনাটিকে ‘বিরলতম নৃশংস অপরাধ’ হিসেবে উল্লেখ করে মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছিলেন। তবে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুক্রবার শিল্পকলায় ‘দুই পাখি ও নন্দিনী’র উদ্বোধনী মঞ্চায়ন
রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি কবিতা ‘দুই পাখি’ ও নাটক ‘রক্তকরবী’ অবলম্বনে নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি ও নন্দিনী’। দলটির ২৮তম প্রযোজনা এটি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ইন্টারনেট-স্যাটেলাইট কৃত্রিম বুদ্ধিমত্তা আর শোষন-শাসন-সাম্রাজ্যবাদী আগ্রাসনময় বর্তমান বিশ্বে মানুষের জীবন যেন এক রোবটিক জীবন। সেই জীবনে একধরনের মানুষের জীবন প্রাচুর্য্য-বিলাসিতা-স্বাচ্ছন্দময় কিন্তু পরাধীন। অপরদিকে একধরনের মানুষের জীবন অনিশ্চয়তা-ঝুঁকি-কষ্টময় কিন্তু স্বাধীন। একটা জীবন স্বর্ণের খাঁচায় আবদ্ধ খাঁচার পাখির জীবন, অন্য জীবন অনিশ্চয়তা-ঝুকি-কষ্টময় সত্ত্বেও মুক্ত বনের পাখির মতো স্বাধীন। একটা জীবন আবদ্ধ হতে হতে উড়বার শক্তি হারিয়ে পরাধীন, অন্য জীবন খাঁচার ফাঁদ এড়িয়ে স্বাধীন। এই পরাধীন এবং স্বাধীন রুপ খাঁচায় ও বনের পাখির পারস্পরিক সাক্ষাতে যখন দ্বৈতসত্ত্বা মিলিত হয়ে এক অভিন্ন সত্ত্বায় মুক্তির বারতা ঘোষণা করতে যেয়ে ও অসমর্থ হয়। ঠিক তখনই মহামুক্তির পথ নির্দেশনা নিয়ে উপস্থিত হয় রক্তকরবী নাটকের কেন্দ্রীয় চরিত্র যিনি আত্মার মুক্তি এবং খাঁচা তথা ব্যারিকেড ভেঙ্গে ফেলবার পথিকৃৎ সেই নন্দিনী। লোভ, নিষ্ঠুরতা, ভয়ভীতি, আঘাত প্রভৃতির যাঁতাকলে যক্ষপুরীর রাজা মকররাজের কারণে কিশোর, ফাগুলালের মতো শত সহস্র মানুষ বাধ্যতামূলক খনিতে নেমে স্বর্ণ তুলতে তুলতে যখন রোবটের মতো প্রানহীন দেহ নিয়ে বেঁচে থাকতে বাধ্য, তখন মানুষকে তার মানবিক অধিকার-স্বাচ্ছন্দ-জীবন উদযাপনের মূল সুরে ফিরিয়ে আনতে এবং শোকার্ত মানুষের সারিতে এনে যক্ষপুরীর রাজা মকররাজকে মানবিক হওয়ার, সমব্যাথী হওয়ার, সমন্বয় সাধনের পথরেখা দ্রোহ এবং আত্মত্যাগ দিয়ে আঁকেন রক্তকরবীর নন্দিনী। স্বাধীনতা আর মুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দুই পাখির যে জিজ্ঞাসা, রক্তকরবীর নন্দিনীর যে সমাধান, তারই চিরন্তন এবং সমসাময়িকতার শিল্প সৃজন ষড়েশ্বর্য লাকী ইনামের নাটক 'দুই পাখী ও নন্দিনী'। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নূরুল হাসনাত জিলান, জুয়েল জহুর, পারিশা আফরোজ, লায়লা পলি, ফারিন তামান্না, প্রলয় জামান, হিল্লোল সরকার প্রমুখ।  আলোক পরিকল্পনা করেছেন জয়নাল আবেদীন পবন, আবহ সংগীত পরিচালনায় শওকত আলী রানা, মঞ্চসজ্জায় শাওন আকন্দ ও কোরিওগ্রাফি সুমন আহমেদ। আরটিভি/এসআর
শুক্রবার শিল্পকলায় ‘দুই পাখি ও নন্দিনী’র উদ্বোধনী মঞ্চায়ন
রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে শিল্পকলায় গতি, পুনঃর্নিয়োগ চান শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন দায়িত্বের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে শিল্পকলায় গতি, পুনঃর্নিয়োগ চান শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
বলিউডের কাপুর পরিবারের সদস্য ও অভিনেতা আদার জৈন এবং আলেখা আদভানি ফের আলোচনায়। রাজকীয় আয়োজনে বিয়ের প্রায় দেড় বছর পর অবশেষে নিজেদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি।
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে ইমরান হাশমি ও হিমেশ রেশমিয়া। ‘আশিক বানায়া আপনে’ গানের জনপ্রিয়তার স্মৃতি উসকে দিয়ে এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন তারা। ইমরান হাশমি অভিনীত আসন্ন রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ মুক্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নস্টালজিয়ার চর্চা।
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা একসময় পর্দার বাইরেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য অনুমতি ছাড়াই ফাঁস হয়ে যাওয়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি অভিনেত্রী। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
আরও পড়ুন
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ