ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বাংলা সিনেমা না দেখলেও টলিউডে কাজ করতে চান কাজল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল-ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল এবার জানালেন বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহের কথা। সুযোগ ও উপযুক্ত গল্প পেলে বাংলা চলচ্চিত্রে কাজ করতে চান বলে জানিয়েছেন নব্বইয়ের দশকের এই গুণী তারকা। যদি তিনি ওবাংলা সিনেমা দেখেন না।

সম্প্রতি ভারতের আনন্দবাজার ডটকম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন কাজল। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের ভালোবাসা ও অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে কাজলকে প্রশ্ন করা হয়, তিনি বাংলা সিনেমা দেখেন কি না। উত্তরে সরাসরি ‘না’ বললেও বাংলা চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছার কথা প্রকাশ করেন।

তিনি জানান, সময় ও সুযোগ মিললে অবশ্যই বাংলা সিনেমায় কাজ করতে চান।

আরও পড়ুন

বাংলার সঙ্গে কাজলের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। তার মা কিংবদন্তি অভিনেত্রী তনুজা হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা সিনেমায়ও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

মায়ের মতো অভিনেত্রী হতে পেরেছেন কি না—এমন প্রশ্নের জবাবে কাজল বিনয়ের সঙ্গে বলেন, তিনি এখনো সেই চেষ্টাই করে যাচ্ছেন।

তার কথায়, তনুজা অনেক বড় মাপের অভিনেত্রী এবং মায়ের দেখানো পথ অনুসরণ করেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।

অনুষ্ঠানে নিজের ব্যক্তিত্বের আরেকটি দিকও তুলে ধরেন কাজল। তিনি বলেন, কাজের ক্ষেত্রে তিনি অত্যন্ত সময়নিষ্ঠ। নির্ধারিত সময়ে শুটিং সেটে পৌঁছানো এবং কাজ শেষ হলে সময়মতো সেখান থেকে বেরিয়ে যাওয়াকে তিনি পেশাদারির অংশ বলে মনে করেন।

একই সঙ্গে মন্তব্য করেন, বলিউডে সময়নিষ্ঠ শিল্পীর সংখ্যা খুব বেশি নয়।

উল্লেখ্য, এবার আনন্দবাজার ডটকমের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা পেয়েছেন কাজলের পাশাপাশি পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ বিভিন্ন অঙ্গনের আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘এক পবিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না’
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল