ঐশ্বরিয়া-রণবীর অন্তরঙ্গ, ক্ষিপ্ত শাশুড়ি জয়া বচ্চন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ২৯ অক্টোবর ২০১৬ , ১০:১৬ এএম


ঐশ্বরিয়া-রণবীর অন্তরঙ্গ, ক্ষিপ্ত শাশুড়ি জয়া বচ্চন

'অ্যায় দিল হ্যায় মুশকিল' ঐশ্বরিয়া রায় বচ্চন এবং রণবীর কাপুরের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বচ্চন পরিবারে অশান্তি লেগেই আছে। পুত্রবধূর সাহসী সব দৃশ্যে নাকি বচ্চন পরিবারে শ্বশুর অমিতাভ বা শাশুড়ি জয়া বচ্চন দু'জনের কেউউ খুশি ছিলেন না। অমিতাভ বা জয়া কেউ এতদিন প্রকাশ্যে বিষয়টি নিয়ে কথা বলেননি।

পুত্রবধূর নাম উল্লেখ করেননি জয়া বচ্চন। তিনি জানান, প্রেমকে খুল্লামখুল্লাভাবে সেলুলয়েডে দৃশ্যায়িত করাটা এখন পরিচালকদের কাছে ভাল ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। যেন তারা মনে করেন, এভাবে দু'টো মানুষের ঘনিষ্ঠতাকে দেখাতে পারলে ছবি হিট হয়ে যাবে। আসলে এখনকার পরিচালকরা দর্শকদের মুখের সবকিছু ছুঁড়ে মারতে চান। এভাবে প্রেমের খুল্লামখুল্লা বিনোদনকে অনেকেই স্মার্ট বলে মনে করেন। লজ্জার কোনো নামগন্ধ নেই। কারণ, এভাবেই নাকি ছবি করে বক্স অফিসে ১০০ কোটি টাকা আয় করা যায়। এ বিষয়টা আমাকে সূচের মতো বিঁধছে।’

একসময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন 'সিলসিলা' ছবিতে স্বামী অমিতাভ এবং রেখার সাহসী কিছু দৃশ্যও ছিল। তিনি মনে করেন, আগে অনেক রেখে-ঢেকে দেখানো হত। কিন্তু, এখন সবই খোলামেলা। শৈল্পিক কোনো ব্যাপার নেই।

তবে এখন পর্যন্ত ঐশ্বরিয়া কোনো মন্তব্য করেননি।

এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission