ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের নিষেধাজ্ঞায় অস্কারে যাওয়া হচ্ছে না ফিলিস্তিনি অভিনেতার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১১:১৬ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস। ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আয়োজন অস্কারে মনোনয়ন পাওয়া একটি সিনেমায় অভিনয় করেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস। মার্কিন প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি।

মালহিস অভিনীত চলচ্চিত্র দ্য ভয়েস অব হিন্দ রজব এবারের ৯৮তম অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে। তবে নিষেধাজ্ঞার কারণে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হারিয়েছেন তিনি। শুক্রবার (১৩ মার্চ) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন মালহিস।

আরও পড়ুন

সেখানে তিনি জানান, ফিলিস্তিনি নাগরিক হওয়ার কারণে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অস্কারের মতো একটি বড় আয়োজনে অংশ নিতে না পারায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।

২০২৪ সালে গাজায় ইসরাইলি হামলায় নিহত পাঁচ বছর বয়সি ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে মালহিস একজন কল সেন্টার অপারেটরের চরিত্রে অভিনয় করেছেন, যিনি বিপদের মধ্যে থাকা শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন।

জানা গেছে, গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জারি করা ভ্রমণ নথি ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ওপর এ বিধিনিষেধ আরোপ করা হয়।

তবে এ অভিনেতার ভিসা–সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। উল্লেখ্য, বাস্তব ঘটনার ওপর নির্মিত দ্য ভয়েস অব হিন্দ রজব চলচ্চিত্রটি ২০২৪ সালে গাজায় সংঘটিত এক হামলার প্রেক্ষাপট তুলে ধরেছে। ওই হামলায় শিশু হিন্দ রজব, তার পরিবারের পাঁচ সদস্য এবং তাকে উদ্ধারে যাওয়া দুই অ্যাম্বুলেন্সকর্মী নিহত হন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
মা হারালেন রানি মুখার্জি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
মা হারালেন রানি মুখার্জি
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
কবি ও একসময়ের দর্শকপ্রিয় নাট্যাভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে রয়েছেন এই অভিনেতা।  জানা গেছে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের শারীরিক অবস্থা নিয়ে রিফাত চৌধুরী জানান, এখন তিনি বেড রেস্টে রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা সব রিপোর্ট ও তার ফাইল পর্যালোচনা করে এরপর মূল চিকিৎসা শুরু করবেন।  হাসপাতালে রিফাতের পাশে শুরু থেকেই রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, অভিনেতার বেশিরভাগ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী বুধবার  (২৩ সেপ্টেম্বর) আরও দুটি পরীক্ষা করানোর কথা রয়েছে। এসব পরীক্ষা শেষ হওয়ার পর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। মূলত পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেড না পেয়ে তাকে দুই দিন ফ্লোরে থাকতে হয়েছিল। পরে বেডের ব্যবস্থা হলেও তার চিকিৎসা ব্যয় নিয়ে নতুন করে সংকট তৈরি হয়।  অভিনেতার অসুস্ততার বিষয়টি জানার পর শোবিজ অঙ্গনে অনেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পাশাপাশি অভিনয়শিল্পী সংঘ ও শোবিজের কয়েকজন তারকা তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।  অমিতাভ অরণ্য জানিয়েছেন, রিফাতের নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নেই। তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার অর্থ তার মাধ্যমে রিফাতের কাছে পৌঁছে দেয়ার কথা জানানো হয়েছে। আরটিভি/এসআর
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
আরও পড়ুন
ক্যানসার ধরা পড়েছিল নোমান ইজাজের, যেভাবে ফিরে পেলেন জীবন
ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলো ইসরায়েলি আদালত
জামিন পেলেন অভিনেতা আলভী, মুক্তিতে বাধা নেই
প্রখ্যাত হলিউড অভিনেতা ভিনসেন্ট পাস্তোর আর নেই