ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শেষ হতে চলেছে জনপ্রিয় ড্রামা ‘মেরি জিন্দেগি হে তু’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম
‘মেরি জিন্দেগি হে তু’ এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিলাল ও হানিয়া। ছবি: সংগৃহীত

রোমান্টিক আবেশে ভরা পাকিস্তানের জনপ্রিয় সিরিয়াল ‘মেরি জিন্দেগি হে তু’ আগামী সপ্তাহেই শেষ হতে চলেছে। বহু দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়া সিরিয়ালটির গল্পে শেষ মুহূর্ত তৈরি করেছেন নাট্যকার। তাই পর্দায় ইতি টানছেন নির্মাতা।

খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ আবেগে ভেসেছেন, কেউ আবার গল্পের শেষটা দেখার জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে।

পাকিস্তানি এক বিনোদনমাধ্যমের তথ্য অনুযায়ী, ধারাবাহিকটির দ্বিতীয় শেষ পর্ব আগামী ১৪ মার্চ সম্প্রচারিত হবে। এর আগে গত ৭ মার্চ প্রচারিত হয়েছে বহুল প্রতীক্ষিত প্রথম শেষ পর্ব।

আরও পড়ুন

শুধু পাকিস্তান বা বাংলাদেশ নয়, প্রতিবেশী দেশ ভারতেও সমান জনপ্রিয়তা পায় ভালোবাসার গল্প ‘মেরি জিন্দেগি হে তু’। এই ড্রামাতে আয়রা চরিত্রে অভিনয় করেছেন হানিয়া আমীর এবং কামিয়ার চরিত্রে দেখা গেছে বিলাল আব্বাস খানকে।

সিরিয়ালটিতে আনন্দ আর উত্তেজনার মেশেলে হানিয়া ও বিলালের অনবদ্য রসায়ন আর আবেগঘন অভিনয় দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নেয় মুহূর্তেই। গল্পে কিছু অসম মুহূর্ত নিয়ে সমালোচনা থাকলেও দর্শকপ্রিয়তার দিক থেকে সিরিয়ালটি আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়।

ছোট পর্দায় আয়রা ও কামিয়ারের প্রেমের টানাপোড়েন দর্শকদের বুঁদ করে রেখেছিল দীর্ঘ সময়। এখন সেই ভালোবাসার গল্প শেষের পথে। যে কারণে আয়রা আর কামিয়ারের ভালোবাসার গল্পের পরিণতি জানতে পেরে ভক্তদের একদল যেমন স্বস্তি প্রকাশ করছে, তেমনি ভক্তদের অন্যদল প্রকাশ করছে একরাশ আক্ষেপও।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়েছে।
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী বেবি ডল খ্যাত কনিকা কাপুর ও তার স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে।
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
আরটিভিতে আজ যা দেখবেন 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
পর্দায় জনপ্রিয় মুখ, অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের মন। তবে শৈশবের এক ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়াকে। মাত্র ১০-১১ বছর বয়সে একটি রেস্টুরেন্টে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। হিন্দি ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান সোনারিকা। এবার অভিনয়জীবনের বাইরে তার শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আলোচনায় এসেছেন তিনি। অভিনেত্রী জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান। সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সোনারিকার অভিযোগ, রেস্টুরেন্টের এক ম্যানেজার তাকে একটি দরজা থেকে অন্য দরজায় নিয়ে যাওয়ার সময় মাঝের অন্ধকার জায়গায় তার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। ওই ব্যক্তি তার বুকে হাত দিয়েছিলেন বলেও জানান অভিনেত্রী। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় হতবাক হয়ে যান ছোট্ট সোনারিকা। তখন কী ঘটেছিল, তা বোঝার মতো বয়সও হয়নি তার। অভিনেত্রীর ভাষ্য, ঘটনার পর তিনি একেবারে চুপ হয়ে গিয়েছিলেন। প্রতিবাদ করা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে পরিবারের কাউকেও বিষয়টি জানাননি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই ঘটনার ভয়াবহতা উপলব্ধি করতে পারেন সোনারিকা। একসময় কৈশোরে মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলেন। মেয়ের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে ভেঙে পড়েন তার মা। এত দিন কেন বিষয়টি গোপন রেখেছিলেন, তা জানতে চান তিনি। জবাবে সোনারিকা জানান, ঘটনার সময় তিনি বুঝতেই পারেননি তার সঙ্গে কী করা হয়েছিল। তবে বাবাকে এখনো বিষয়টি জানাননি অভিনেত্রী। তার আশঙ্কা, বাবা এই ঘটনা জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। এমনকি ওই ব্যক্তি জীবিত না থাকলেও তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন বলে মনে করেন সোনারিকা। উল্লেখ্য, ‘দেবো কে দেব মহাদেব’ ছাড়াও ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত: সলিম অনারকলী’ ও ‘ইশক মে মরজাবা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সোনারিকা ভাদোরিয়া। আরটিভি/এসকে
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
আরটিভিতে আজ যা দেখবেন 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
আরও পড়ুন
মাস শেষের আগেই পকেট খালি, সংসার চালাতে ঋণে ডুবছেন চাকরিজীবীরা
একই জায়গায় ৫ মৃত্যু, সিরিয়াল কিলার আতংকে মিশিগান
ভারতের ‘ক্রাইম পেট্রোল’ দেখে সিরিয়াল কিলার কুমিল্লার ছেলে মানিক
অটোরিকশাচালকদের টার্গেট করতেন ‘সিরিয়াল কিলার’ মানিক