প্রতি মিনিটে শাহরুখের আয় কত?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২৯ আগস্ট ২০১৮ , ০৬:৪৯ পিএম


প্রতি মিনিটে শাহরুখের আয় কত?
ছবি: সংগৃহীত

একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি কি টু’ আবারও আসছে। আগামী সেপ্টেম্বর থেকেই এর সম্প্রচার শুরু হবে বলে জানা গেছে। আর এই সিনেমার জনপ্রিয়তা বাড়াতে সঙ্গে থাকছেন শাহরুখ খান। কসৌটির প্রমোশনের জন্য শাহরুখ ৮ কোটি পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে। কিন্তু, প্রতি মিনিট ভিডিওর জন্য কিং খান কত পারিশ্রমিক নিচ্ছেন, জানেন?

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, এক মিনিটের ভিডিওর জন্য ১.১১ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ খান। একতা কাপুরের সঙ্গে একটি ভিডিওর জন্য ৫ কোটি এবং পরে আরও ৩টি অতিরিক্ত ভিডিওর জন্য ১ কোটি করে পারিশ্রমিক নিচ্ছেন বলিউড বাদশা।

কসৌটির প্রমোশনের জন্য শাহরুখ ৭২০ মিনিটের ভিডিও শুট করেছেন। ওই ৭২০ মিনিটের ভিডিওর জন্য প্রতি মিনিটে ১.১১ লাখ ‍রুপি করে পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ।

-------------------------------------------------------
আরও পড়ুন : ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন শাওন
-------------------------------------------------------

এই ভিডিওতে একতা কাপুরের সঙ্গে দেখা যায় শাহরুখ খানকে। কসৌটির সিক্যুয়েলে কী থাকছে, তা নিয়ে একতাকে প্রশ্ন করেন শাহরুখ। যার উত্তরে একতা জানান, ভালোবাসার মানুষের কাছে থাকা, কখনও তার কাছ থেকে দূরে সরে যাওয়া আবার দূরে সরে গিয়ে একে অপরকে ভালো রাখার জন্য বাঁচা, এই নিয়েই কসৌটির সিক্যুয়েলের গল্প। যা শুনে একতার ভালোবাসার মানুষটি কে? বলে প্রশ্ন করেন শাহরুখ। যেখানে একতা কোনও উত্তর দেননি। পাশাপাশি শাহরুখকে ‘আই লাভ ইউ’ বলে ফেলেন একতা।

বর্তমানে ‘জিরো’সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ। এই সিনেমায় শাহরুখের বিপরীতে রয়েছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। পাশাপাশি শাহরুখের এই সিনেমায় ছোট একটি চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

পিআর/এম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission