দুল টান দিয়ে বাপ্পারাজের নায়িকার কান ছিঁড়ল ছিনতাইকারী, হাসপাতালে ৭ সেলাই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৮ মে ২০২৬ , ০৪:০৬ পিএম


দুল টান দিয়ে বাপ্পারাজের নায়িকার কান ছিঁড়ল ছিনতাইকারী, হাসপাতালে ৭ সেলাই
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রঞ্জিতা কনা রাজধানীতে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন। রোববার (১৭ মে) তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে নির্বাচনী পরিবেশ দেখতে এফডিসিতে যান। সেখান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

জানা যায়, রামপুরা বাজার এলাকায় গলিপথে বাসায় ফেরার সময় রাত সাড়ে ৯টার দিকে এক ছিনতাইকারী তার পিছু নেয়। হঠাৎ কানের দুল ধরে জোরে টান দিলে অভিনেত্রীর কান ছিঁড়ে যায়।

এ ঘটনার পরপরই তিনি চিৎকার দেন এবং দেখতে পান কান থেকে রক্ত ঝরছে ও দুলটি ছিনতাইকারী নিয়ে পালিয়ে যায়। পরে তিনি জানান, আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমার কান দুই ভাগ হয়ে গেছে।

পরবর্তীতে তিনি শিল্পী সমিতির সদস্যদের ফোনে সাহায্য চান। শুরুতে সাড়া না পেলেও অভিনেতা জয় চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার কানে সাতটি সেলাই দেন। 

জয় চৌধুরী বলেন, ফোন পাওয়ার পরই তিনি ঘটনাস্থলে যান এবং হাসপাতালে ভর্তি করেন। তখনো তার রক্তক্ষরণ থামেনি বলে জানান তিনি।

অন্যদিকে, রঞ্জিতা অভিযোগ করেন, ঘটনার সময় অনেকেই সাহায্যে এগিয়ে না এলেও পরে কয়েকজন সহকর্মী সহায়তা করেছেন।

উল্লেখ্য, আশির দশকের শেষভাগে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘ঢাকা ৮৬’ সিনেমায় বাপ্পারাজের নায়িকা হিসেবে পরিচিতি পান রঞ্জিতা। তিনি প্রায় ৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।

 আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission