বিয়ে করছেন সালমা

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯ , ১১:৪৩ এএম


বিয়ে করছেন সালমা

জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমী আক্তার সালমা। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া এই শিল্পী আবারও বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার তার জন্মদিন ছিল। এদিন সংবাদমাধ্যমকে আবারও বিয়ে করতে যাচ্ছেন বলে জানান সালমা।

এ ব্যাপারে তিনি বলেন, পরিবারের সবাই চায়, আমি নতুন জীবন শুরু করি। নিজেও খুব একাকীত্ব বোধ করছি। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।

বিজ্ঞাপন

সালমা আরও বলেন, পড়াশোনার জন্য এ বছরেই দেশের বাইরে যাব। এর আগেই বিয়ের কাজটি সেরে ফেলতে চাই। বাসার লোকজনও সে অনুযায়ী এগোচ্ছে। খুব শিগগিরই বিয়ের খবর জানানো হবে।

এদিকে সালমার সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পরই নতুন জীবন শুরু করেছেন তার সাবেক স্বামী শিবলী সাদিক। তবে সালমা ও শিবলীর মেয়ে স্নেহা শিবলীর সঙ্গেই থাকে।

বিজ্ঞাপন

২০১১ সালে পারিবারিকভাবে বিয়ে হয় শিবলী সাদিক ও সালমার। পারিবারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়।

সালমার প্রকাশিত অ্যালবামের মধ্যে অন্যতম- ‘বন্ধু আইয়ো আইয়ো’, ‘বেস্ট অব সালমা’, ‘বিনোদিনী’, ‘বন্ধু আইলা না’, ‘বৃন্দাবন’ ও ‘প্রেমের জানাজা’। এছাড়া নিয়মিত কনসার্ট ও সিঙ্গেল গান করছেন সালমা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এম/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission