গর্ভ ভাড়া করে মা হলেন একতা কাপুর

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯ , ০৩:৫৫ পিএম


গর্ভ ভাড়া করে মা হলেন একতা কাপুর

বিয়েতে আগ্রহ নেই, তাই গর্ভ ভাড়া করে মা হয়েছেন একতা কাপুর। ২৭ জানুয়ারি তার একটি ফুটফুটে ছেলে হয়েছে। কিছুদিনের মধ্যে ছেলেকে বাড়িতে আনবেন তিনি। কোমল স্পর্শে বড় করবেন।

মূলত ভাই তুষার কাপুরের কাছ থেকে একতা উৎসাহ পান। ২০১৬ সালে সারোগেসি বা গর্ভ ভাড়া করার মাধ্যমে তার ভাইয়ের একটি ছেলে হয়। নাম রাখেন লক্ষ্য। ভাতিজাকে যত্ন করে বড় করছেন একতা। 

একতার বয়স ৪৩। একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র প্রযোজক তিনি। অভিনেতা জিতেন্দ্র এবং শোভা কাপুরের কন্যা তিনি। তার ভাই তুষার কাপুরও বলিউড অভিনেতা।

বিভিন্ন সাক্ষাৎকারে একতা জানিয়েছেন বিয়ে নিয়ে তিনি কিছু ভাবেন না। তবে নিজের সন্তান চেয়েছিলেন তিনি।

ঘনিষ্ঠ মহলে একতা জানান, বিয়ে করবেন না। কিন্তু মা হয়ে সন্তানকে বড় করতে চান। এ কারণেই সারোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

টেলিভিশন জগতে একতা পেয়েছেন সাফল্য। সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তিনি টেলিভিশনের অনেক নাটক প্রযোজনা করেছেন ও বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তবে জানা যায় আপাতত কাজ কমিয়ে ছেলেকে সময় দেবেন। মা হিসেবে দায়িত্ব পালন শেষে আবারও কাজে ফিরবেন।

 

জিএ/এম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission