ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫: জমকালো আয়োজনে তারকাখচিত বিনোদনের রঙিন উৎসব

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩০ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম প্রতীক্ষিত আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’ অনুষ্ঠিত হলো।

শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৭তম এই আসরটি হয়ে ওঠে এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য সন্ধ্যা। যেখানে শিল্পী, নির্মাতা এবং তারকাদের উপস্থিতিতে তৈরি হয় এক অনন্য উৎসবের আবহ।

মেরিল যত্ন ও আস্থা প্রতীক হিসেবে পরিচিত একটি ব্র্যান্ড। প্রতি বছর জাতীয় দৈনিক ‘প্রথম আলো’-র সঙ্গে যৌথভাবে এই আয়োজনের মাধ্যমে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের কৃতী শিল্পীদের স্বীকৃতি জানিয়ে আসছে। ২০২৫ সালে নিজেদের কাজের মাধ্যমে ৮টি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং ১২টি ক্রিটিক ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী মনোনয়ন পান। দর্শকের ভোটে নির্বাচিত এবং জুরিদের মূল্যায়নে মনোনীত কৃতী শিল্পীদের হাতেই তুলে দেয়া হয় এবারের পুরস্কার।

অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ তার বক্তব্যে বলেন, ‘এই আয়োজন শুধু পুরস্কার প্রদান নয়, বরং আমাদের সংস্কৃতি ও সৃজনশীল মানুষদের সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ ভবিষ্যতেও শিল্প ও বিনোদন জগতের বিকাশে ভূমিকা রাখবে।’

এবারের আসরের উপস্থাপনায় ছিলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও বুদ্ধিদীপ্ত সঞ্চালনা পুরো অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে।

পুরস্কারের তালিকায় এ বছর সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি পান আফরান নিশো, সেরা অভিনেত্রী তমা মির্জা এবং সেরা নবীন অভিনয়শিল্পী হিসেবে সম্মাননা অর্জন করেন শাম্মি ইসলাম নীলা।

সন্ধ্যার সবচেয়ে আবেগঘন পর্ব ছিল আজীবন সম্মাননা প্রদান। ২০২৬ সালে এই সম্মাননায় ভূষিত হন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য অভিনেতা এম. এ. আলমগীর। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

এছাড়া, সংগীতে অসামান্য অবদানের জন্য দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস-কে দেয়া হয় বিশেষ সম্মাননা। তার হাতে পুরস্কার তুলে দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

পুরস্কার প্রদান পর্বের পাশাপাশি ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা, যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

১৯৯৯ সালে যাত্রা শুরু করা এই আয়োজনটি আজ দেশের বিনোদন অঙ্গনের একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত। মেরিল ও প্রথম আলোর দীর্ঘদিনের এই যৌথ উদ্যোগ দেশীয় সংস্কৃতির ধারাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের
‘আন্তর্জাতিক অপরাধের’ ভুক্তভোগীদের নোবেল উৎসর্গ নাভি পিল্লাইয়ের
শান্তিতে নোবেল জয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. ইউনূস