ইন্টারঅ্যাকটিভ শর্টফিল্মে তিশা-রোহান

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ , ০৭:১১ পিএম


ইন্টারঅ্যাকটিভ শর্টফিল্মে তিশা-রোহান

বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত ইন্টারঅ্যাকটিভ শর্টফিল্ম কিন্তু, যদি এমন হতো?’- প্রকাশ পেয়েছে এবারের ভালোবাসা দিবসে। শর্টফিল্মটির অভিনব ব্যাপার হচ্ছে, এর দর্শক তার ইচ্ছানুযায়ী শর্টফিল্মটিকে কয়েক ধরণের পরিণতি দিতে পারবেন। শর্টফিল্মটির দৈর্ঘ্যও নির্ভর করবে দর্শকের নেয়া সিদ্ধান্তের উপরে। নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান অভিনীত এই শর্টফিল্মটি পরিচালনা করেছেন ইমরান ইমন ও প্রযোজনা করেছে হাউস দ্যাট?” প্রোডাকশন এবং দর্শকদের জন্য শর্টফিল্মটি নিয়ে এসেছে টেকনো মোবাইল।

বিজ্ঞাপন

সিনেমাগত প্রযুক্তির বিবর্তনের নতুন সংযোজন ইন্টারঅ্যাকটিভ স্টোরি টেলিং। এক্ষেত্রে, দর্শকদের জন্য সুযোগ থাকে গল্পের কোনও এক মুহূর্তে কাহিনি নিজের মতো নির্বাচনের। যেখানে দর্শক তার পছন্দ অনুযায়ী গল্প শেষ করতে পারবেন। ১৯৬৭ সালে মুক্তি পাওয়া চেকস্লোভিয়ার চলচ্চিত্র কিনোঅটোম্যাটবিশ্বের প্রথম ইন্টারঅ্যাকটিভ চলচ্চিত্র, যা সম্প্রতি ধারণ করা হয়েছে টিভি সিরিজ ব্ল্যাক মিরর-এর ব্যান্ডারস্ন্যাচ”- এ।

কিন্তু, যদি এমন হতো?’- এর গল্প আবর্তিত হয়েছে দুটি আলাদা শহরে বাস করা ডাক্তার ফাহাদ ও বুশরাকে ঘিরে। দূরত্বের কারণে তাদের সম্পর্কের জটিলতাকে ঘিরেই শর্টফিল্মটির গল্প।

বিজ্ঞাপন

ট্র্যানশন বাংলাদেশ লিমিটেড-এর সিইও রেজওয়ানুল হক বলেছেন- গল্প বলার এই ইন্টারঅ্যাকটিভ  উপায়ই হতে পারে সিনেমা তৈরির নতুন ধারা। এবং টেকনো সবসময়ই চায় চমকপ্রদ কিছু করতে, যাতে দর্শকদের জন্য ব্র্যান্ডের অভিজ্ঞতাটা ভালো হয়।

বিজ্ঞাপন

এ নিয়ে নির্মাতা ইমরান ইমন বলেন, ‘প্রতিটা ফিল্মই আসলে নতুন একপেরিয়েন্স। আর এই শর্টফিল্মটা একটু ডিফারেন্ট, টেকনিক্যালি বা যেকোন দিকেই। অভিজ্ঞতাটা বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্যই নতুন, তাই আমার টিমের সবাই সর্বোচ্চ চেষ্টা করেছে যেন কাজটা সবদিক দিয়ে ভালো হয়। বাকিটা দর্শকদের উপর, গল্প বলার নতুন এই ধরণ আশা করি সবার ভালো লাগবে।

এ শর্টফিল্মে নিজের চরিত্র প্রসঙ্গে নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘ইচ্ছা থাকা সত্ত্বেও শুটিং এর ব্যস্ততার কারণে সাধারণত শর্টফিল্মে খুব একটা কাজ করতে পারি না। কিন্তু এ শর্টফিল্মের নতুনত্বের কারণে আমি সাথে সাথেই রাজি হয়ে যাই। এখন বাকিটা দর্শকদের ওপরে। চলচ্চিত্রে গল্প বলার ধরণে পরিবর্তন আনার ক্ষেত্রে এটা একটা দারুণ সূচনা। এ শর্টফিল্মের অংশ হতে পেরে আমি আনন্দিত।

বিজ্ঞাপন

স্বপ্নজাল খ্যাত তারকা অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘আমি সবসময়েই অভিনয়ের বৈচিত্র্যে বিশ্বাসী। স্বপ্নজাল’- এর পরে এ শর্টফিল্মে দর্শকরা আমাকে নতুনভাবে খুঁজে পাবে। আমার বিশ্বাস, তারা আমার চরিত্রটি পছন্দ করবে।

শর্টফিল্মটি দেখা যাবে https://kintujodi.com/ প্ল্যাটফর্মে।

এম/এমকে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission