ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী তাং ওয়েই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

চীনা জনপ্রিয় অভিনেত্রী তাং ওয়েই ৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। তার প্রতিনিধি জানিয়েছেন, তিনি একটি পুত্রসন্তানের মা হয়েছেন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

দক্ষিণ কোরিয়ার নির্মাতা কিম তে-ইয়ংয়ের সঙ্গে সংসার করছেন তাং ওয়েই। এর আগে ২০১৬ সালে তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান সামার। নতুন সন্তানের আগমনে এখন চার সদস্যের পরিবারে পরিণত হয়েছেন এই দম্পতি।

বুধবার চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে সুখবরটি নিজেই শেয়ার করেন তাং ওয়েই। প্রকাশিত ছবিতে পরিবারের চার সদস্যকে হাত ধরে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে নবজাতককে স্বাগত জানিয়ে কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও যুক্ত ছিল।

প্রথম সন্তান সামারের অনুভূতির কথা উল্লেখ করে তাং ওয়েই লেখেন,এখন আমাদের চার সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো।

গত কয়েক মাস ধরেই তাং ওয়েইয়ের গর্ভধারণ নিয়ে আলোচনা চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে তাকে বেবি বাম্পসহ দেখা যাওয়ার পর গুঞ্জনের শুরু হয়। পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি গর্ভধারণের খবর নিশ্চিত করেন। সে সময় তিনি লিখেছিলেন, আমরা খুবই খুশি। আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ দিচ্ছে। সবাই শিশুটির সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে।

গত মাসে হংকং সফরেও একসঙ্গে দেখা যায় তাং ওয়েই ও কিম তে-ইয়ংকে। এরপর থেকেই ধারণা করা হচ্ছিল, খুব শিগগিরই তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হতে যাচ্ছে।

আরও পড়ুন

১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই ২০০৪ সালে অভিনয়জগতে পা রাখেন। ২০১০ সালে ‘লেট অটাম’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেম, এরপর ২০১৪ সালে বিয়ে। দুই বছর পর জন্ম নেয় তাদের প্রথম সন্তান সামার। এবার দ্বিতীয় সন্তানের আগমনে পূর্ণতা পেল তাদের চার সদস্যের পরিবার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার
চট্টগ্রামে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু