ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৮:৫২ এএম
সংগৃহীত ছবি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। বহুল আলোচিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং জবাবদিহির দাবিতে চলমান ছাত্র আন্দোলনের মুখে তিনি এ সিদ্ধান্ত নেন। তার পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তারা এটিকে গণতন্ত্র ও জবাবদিহিতার বিজয় হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। গত এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলা শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নেন। আন্দোলনের নেতৃত্ব দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন কর্মসূচিতে যোগ দিলে আন্দোলন আরও জোরালো হয়।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর প্রকাশের পর অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ইনস্টাগ্রামে সাংবাদিক ফে ডি’সুজার পোস্টে হাততালি, উদযাপন ও রেড হার্টের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

গায়ক আরমান মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘যুবসমাজের শক্তি।’

আন্দোলনে শুরু থেকেই সরব থাকা অভিনেতা প্রকাশ রাজ লেখেন, অভিনন্দন আমার প্রিয় ককরোচরা, প্রিয় সোনম ওয়াংচুক স্যার এবং তরুণদের পাশে দাঁড়ানো প্রত্যেককে। আপনারা প্রমাণ করেছেন, একটি সরকারকেও নতজানু করা যায়।

আরও পড়ুন

অভিনেতা বিজয় ভার্মা ইনস্টাগ্রামে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার জনপ্রিয় গান থেকে উদ্ধৃত করে লেখেন, আচ্ছা চলতা হুঁ দুয়াওঁ মে ইয়াদ রাখনা।

অভিনেত্রী তিলোত্তমা সোম লেখেন, ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তরুণদের নেতৃত্বে এই ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তরুণদের যৌবন নষ্ট হয়—এ ধরনের প্রচলিত ধারণার এখন অবসান হওয়া উচিত। ভারতের তরুণদের ধন্যবাদ।

অভিনেতা-নির্মাতা রাহুল রবীন্দ্রন বলেন, কোনো ব্যক্তির চাকরি হারানো উদযাপনের বিষয় নয়। তবে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থাকা ব্যক্তিদের বারবার ব্যর্থতা ও অদক্ষতার জন্য জবাবদিহির মুখোমুখি হওয়া জরুরি।

তিনি আরও বলেন, দেশে ১০ লাখ শিক্ষক পদ শূন্য রয়েছে, বহু গ্রামীণ স্কুলে একজন কার্যকর শিক্ষকও নেই, অনেক স্কুলে শিশুদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থাও নেই। একই সঙ্গে তিনি প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় দায়ীদের বিচারের দাবি জানান।

মুম্বাইয়ে আন্দোলনের সমর্থনে অংশ নেয়া অভিনেতা মানভ কৌল লেখেন, আমি তোমাদের ভালোবাসি, যুবসমাজ। এই দেশ এখন তোমাদের হাতে। অনেক অনেক অভিনন্দন। জয় হিন্দ।

অভিনেতা ইশান খাট্টার ‘ইনকিলাব জিন্দাবাদ’ লেখা একটি পোস্টার হাতে নিজের ছবি শেয়ার করে লেখেন, আজ ভারত জিতেছে। আজ গণতন্ত্র জিতেছে। আমি এই ভারতের জন্য গর্বিত। মা তোকে সালাম।

অভিনেত্রী আদিতি রাও হায়দারিও ইনস্টাগ্রামে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রায় এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে চলা এই আন্দোলনে শিক্ষার্থীরা নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ভারতের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। গত ২০ জুলাই আন্দোলনকারীরা যন্তর মন্তর থেকে সংসদের দিকে পদযাত্রা করলে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।

এর কয়েক দিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, নিট প্রশ্নফাঁস মামলার সব অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে।

পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধর্মেন্দ্র প্রধান লেখেন, ভারতের যুবশক্তিই দেশের প্রকৃত শক্তি। দেশের তরুণদের বিভ্রান্তির চক্রে আটকে পড়তে দেয়া হবে না। একই সঙ্গে তিনি বলেন, ‘যন্তর মন্তরের পরিস্থিতিকে কেন্দ্র করে দেশবিরোধী শক্তি যেন সুযোগ নিতে না পারে, দেশের ঐক্য অটুট থাকতে হবে এবং কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় আটকে না যায়।’ এসব বিষয় বিবেচনা করেই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
ভারত থেকে ১৮ নতুন রেলকোচ পৌঁছাল বাংলাদেশে
বিরোধীরা ‘বাংলাদেশের আদলে’ শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে: রাজনাথ সিং
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ভারতে অসুস্থ মেয়েকে হ্রদে ফেলে পালাল মা, অতঃপর...