শাশ্বতকে বাদ দিয়ে অভিষেক, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ , ০৪:১৪ পিএম


শাশ্বত,  অভিষেক

‘কাহানি’ হিট হওয়ার পেছনে বব বিশ্বাসের ভূমিকা যে বেশ খানিকটা ছিল, সে কথা একবাক্যে স্বীকার করেন সিনেমাপ্রেমীরা।

‘নমস্কার, এক মিনিট’... বব বিশ্বাস এসেছে ফিরিয়া। এই নিয়েই বানানো হচ্ছে পুরো একটা ছবি। ছবির নামই ‘বব বিশ্বাস’। নাম ভূমিকায় শাশ্বত নন, অভিষেক বচ্চন। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা চলছে।

শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’-এর  টুইটার হ্যান্ডেল থেকে ঘোষণা করা হয়েছিল ববের প্রত্যাবর্তনের খবর। ববের চরিত্রে অভিষেককে দেখে হতাশ নেটিজেনরা ।

‘ভদ্রলোক’ সিরিয়াল কিলারের চরিত্রে শাশ্বত দুর্দান্ত তা বলার অপেক্ষা রাখেনা। সে কথা উল্লেখ করেই সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে নানা ধরনের কমেন্টে।

ববের বেশে শাশ্বতর ছবি পোস্ট করে এক জন লিখেছেন, ‘সাহস কী করে হয় ওই রকম একটা চরিত্রকে আবার এভাবে পুনর্নির্মাণ করার? আমি খুবই বিরক্ত।’ কেউ আবার বলছেন, ‘আমি খুশি যে বব বিশ্বাসকে নিয়ে একটা আস্ত ছবি তৈরি করা হচ্ছে। কিন্তু শাশ্বতর জায়গায় অন্য কাউকে সেই চরিত্রে বসানোটা খুবই চাপের।’

৯ মার্চ ২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষ পরিচালিত বিদ্যা বালান অভিনীত সাসপেন্স থ্রিলার ‘কাহানি’। ছবির হল ‘ভদ্রলোক খুনি’ বব বিশ্বাস চরিত্রটি আলোড়ন তুলেছিল।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission