ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

গোপন বিয়ের গুঞ্জনে হলিউড তারকা জুটি টম–জেনডেয়া 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড ও জেনডেয়াকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিয়ের গুঞ্জন। সম্প্রতি ইউফোরিয়া ধারাবাহিকের নতুন সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আঙুলে বড় একটি আংটি দেখান জেনডেয়া। আর সেটিই এখন ভক্তদের মনে নতুন প্রশ্ন তুলেছে, গোপনে কি বিয়ে সেরে ফেলেছেন এই তারকা জুটি?

অনুষ্ঠানে জেনডেয়া গাঢ় বাদামি রঙের একটি পোশাকে হাজির হন। তার আঙুলে বাগদানের আংটির পাশাপাশি একটি সোনালি সরল আংটিও দেখা যায়। এই আংটিই গোপন বিয়ের গুঞ্জনকে আরও জোরালো করেছে।

গত বছর জানুয়ারিতে জেনডায়া ও টম হল্যান্ডের বাগদানের খবর নিশ্চিত হয়। তবে সম্প্রতি জেনডেয়ার স্টাইলিস্ট ল রোচ এক লালগালিচা অনুষ্ঠানে ইঙ্গিত দেন, এই তারকা জুটি নাকি নীরবে বিয়েও সেরে ফেলেছেন। তার এমন মন্তব্যের পরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

এই প্রসঙ্গে জেনডেয়ার মা ক্লেয়ার স্টোয়ারমারও সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি হাসির চিহ্ন দিয়ে লেখেন, 'এই হাসিটাই সব বলছে।' তার এই রহস্যময় মন্তব্যের পর থেকেই জেনডায়া ও টম হল্যান্ডের বিয়ে নিয়ে জল্পনা আরও বেড়েছে।

আরও পড়ুন

জেনডেয়া ও টম হল্যান্ডের পরিচয় হয়েছিল ২০১৭ সালে স্পাইডার ম্যন: হোম কামিং ছবির শুটিংয়ের সময়। দীর্ঘদিন বন্ধুত্বের পর ২০২১ সালে তারা সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তবে শুরু থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে বেশ গোপনীয়তা বজায় রেখেছেন এই জুটি।

এক সাক্ষাৎকারে টম হল্যান্ড বলেছিলেন, তাদের সম্পর্ক খুবই ব্যক্তিগত এবং তারা সেটিকে যতটা সম্ভব সুরক্ষিত রাখতে চান। তাই যদি নীরবে বিয়েও হয়ে থাকে, সেটি তাদের স্বভাবের সঙ্গেই মানানসই বলেই মনে করছেন অনেক ভক্ত।

তবে সত্যিই কি গোপনে বিয়ে সেরেছেন এই তারকা জুটি, নাকি এটি শুধু গুঞ্জন? সে প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে আঙুলের সেই আংটি ঘিরে ভক্তদের কৌতূহল কিন্তু দিন দিন আরও বাড়ছে।

সূত্র: দ্য লন্ডন স্ট্যান্ডার্ড, দ্য টাইমস অফ ইন্ডিয়া

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন।
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
জিনিয়া জাফরিন লুইপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একটি পরিচিত নাম। একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব হলো "কমিটমেন্ট" বা কথা রাখা, কিন্তু এই কমিটমেন্ট যে ঠিক কী তা হয়তো তিনি জানেনই না অথবা জানলেও তার কোনো তোয়াক্কা করেন না। 
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
কারাগারে থেকেও যেন বিলাসী জীবন কাটাচ্ছেন মার্কিন সংগীত তারকা শন ডিডি কম্বস।
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট।
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
আরও পড়ুন
হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে গেল ১২৫ মাইলের কেবলের পথ
প্রখ্যাত হলিউড অভিনেতা ভিনসেন্ট পাস্তোর আর নেই
প্রকাশ্যে ‘জুমানজি’ নতুন সিনেমার ট্রেইলার, ফিরছেন পুরোনো তারকারা
হলিউডের শুটিং সেটে মেসির জন্য বদলে যায় সব নিয়ম, শেষ হলে একটাই শব্দ ‘ভামোস’