কুনিও হোশি হত্যার রায় ২৮ ফেব্রুয়ারি

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

রোববার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ , ০৩:০৪ পিএম


কুনিও হোশি হত্যার রায় ২৮ ফেব্রুয়ারি

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় রায় আসছে ২৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। রোববার দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

২০১৫ সালের ৩ অক্টোবর কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে ৬৬ বছর বয়সি জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়।

প্রায় নয় মাস তদন্তের পর মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী  ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। তাতে আটজনকে আসামি করা হয় এবং গ্রেপ্তার ছয়জনকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, কুনিও হোশিকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি করেন জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা। মোটরসাইকেলে তারা তিনজন ছিলেন। গুলি করার পর মোটরসাইকেলে করে তারা পালিয়ে যান।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission