ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১১:২৫ এএম
ছবি: সংগৃহীত

সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজারসহ দেশের কয়েকটি এলাকায় রোববার(২৮ জুন) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৬ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমে গোলাকান্দাইল মোড় ও রূপগঞ্জ এলাকায় বিদ্যমান সঞ্চালন এবং বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে।

আরও পড়ুন

এই উন্নয়নকাজের জন্য রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে আগামীকাল সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার এবং কাঞ্চন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়া এই সময়ে এসব এলাকার আশপাশের অন্যান্য অঞ্চলগুলোতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকতে পারে অথবা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকার কারণে গ্রাহকদের এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়
যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না