মারা যাননি কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, যা জানালেন মেয়ে এশা দেওল

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ১১:২৬ এএম


মারা যাননি কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, যা জানালেন মেয়ে এশা দেওল

ফের ছড়িয়ে পড়েছে বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুর খবর। অসুস্থতাজনিত কারণে হাসপাতালে নেওয়ার পর ভেন্টিলেশন সাপোার্টে নেওয়া হয়েছে তাকে। এরইমধ্যে গতরাতে খবর ছড়ায়―মারা গেছেন ধর্মেন্দ্র! সেই রেশ যেতে না যেতেই ফের মঙ্গলবার (১১ নভেম্বর) সকালেও ছড়িয়ে পড়ে তার মৃ্ত্যুর খবর। যা প্রকৃত অর্থে সত্য নয় বলে জানিয়েছেন অভিনেতার মেয়ে এশা দেওল।

বিজ্ঞাপন

এদিন সকালে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক বিবৃতিতে বাবার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন এশা দেওল। সেখানেই জানিয়েছেন, তার বাবাকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি সঠিক নয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী এশা দেওল লিখেছেন, গত কয়েকদিন ধরে আমার বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সবাইকে অনুরোধ করব, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। বাবার দ্রুত আরোগ্য কামনা করুন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের নসরালি গ্রামে জন্ম ধর্মেন্দ্রর। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি বেশ আগ্রহ ছিল তার। পরিবারের দায়িত্ব সামলাতে তরুণ বয়সেই ভারতীয় রেলে কেরানির পদে চাকরি নেন। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৯ বছর। তারপর প্রথম বিয়ে হয় প্রকাশ কৌরের সঙ্গে।

এ সময় ধর্মেন্দ্র বুঝতে পারেন, রেলের চাকরিতে তার মন টিকছে না। জায়গা করে নেন ক্যামেরার সামনে। তারপর স্বপ্ন পূরণের আশায় পাড়ি জমান মুম্বাইয়ে। সেখানেও ভাগ্যকে সহজে লক্ষ্যে নিতে পারছিলেন না। ধারাবাহিকভাবে অডিশন দিতে থাকেন। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরা’ সিনেমায় সুযোগ পান।

বিজ্ঞাপন

এ অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে ‘শোলে’, ‘ছুপকে ছুপকে’, ‘ধরমবীর’, ‘ফুল অউর পাথর’, ‘সত্যকাম’, ‘রাজা জানি’, ‘রাখওয়ালা’র মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission