বসতঘরে ঢুকে পড়ল ট্রাক, আহত ৪ 

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪ , ০২:২৯ পিএম


বসতঘরে ঢুকে পড়ল ট্রাক, আহত ৪ 
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলিতে বসতঘরের ভেতরে ঢুকে পড়ল পণ্যবাহী ট্রাক। এ সময় ঘরে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার সময় হিলি সিপি রোডে এ ঘটনা ঘটে। ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।

বাড়ির মালিক ছোটন বলেন, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। রাত ১২ টার সময় হঠাৎ করে একটি ট্রাক তার ঘরের মধ্যে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র নষ্ট হয়ে যায়। এমনকি তার পরিবারের চারজন সদস্য গুরুতর আহত হয়েছেন। 

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকের আঘাতে তার ঘরসহ জিনিসপত্রের যে ক্ষতি হয়েছে সেইসবের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত ট্রাকটি মালিককে নিতে দেবেন না। 

এদিকে হাকিমপুর থানার এসআই আরিফ হোসেন বলেন, রাতের আধারে ঘরের মধ্যে ট্রাক প্রবেশ করাতে বসতঘরসহ মানুষের ক্ষতি হয়। আমরা সকাল থেকে পুলিশ ঘটনাস্থলে রেখে দিয়েছি এবং দিনাজপুর সদর থেকে রেকার আনা হয়েছে, দ্রুত ট্রাকটি উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয় হবে। সেই সঙ্গে বসতঘরের ক্ষতিপূরণও দেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission