হঠাৎ ‘ভয়াবহ বিপর্যয়ে’ ইসরায়েলের তেল আবিব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪৪ এএম


হঠাৎ ‘ভয়াবহ বিপর্যয়ে’ ইসরায়েলের তেল আবিব
তেল আবিব। ফাইল ছবি

‘ভয়াবহ বিপর্যয়ের’ মুখে পড়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব। ভয়াবহ রকমের দূষণ পরিলক্ষিত হচ্ছে শহরটির বাতাসে। যেখানে বায়ুমান স্কোর ৩০১-এর বেশি হলেই তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়, সেখানে হঠাৎ তেল আবিবের বায়ুমান স্কোর উঠে গেছে ৯০০-এরও ওপরে।

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ারের আপডেটে শহরটির বায়ুমান স্কোর ছিল ৯১২। 

এ ধরণের দূষণের ক্ষেত্রে ঘরের বাইরে বের হওয়া খুবই বিপজ্জনক। অতি প্রয়োজনে বাইরে বের হতে হলে আবশ্যিকভাবে মাস্ক পরতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বাইরের দূষণ থেকে বাঁচতে জানালা বন্ধ রাখাও বাধ্যতামূলক হয়ে যায়। 

বিজ্ঞাপন

এদিকে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় উপরের দিকে আছে বাংলাদেশের রাজধানী ঢাকাও। সবশেষ আপডেট অনুযায়ী, শহরটির স্কোর ২৫৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

এছাড়া, বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে সেনেগালের ডাকার; স্কোর ৪৪৫। এরপর তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর; স্কোর ২৭২। আর পঞ্চম স্থানে আছে মিশরের কায়রো, যার স্কোর ২২৮।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission