ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১১:১১ এএম
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দখলদার ইসরায়েলের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় তারা প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

শনিবার (৬ জুন) রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও সীমান্ত এলাকায় এই ধরনের হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

নিহত সেনাদের মধ্যে একজনের নাম ক্যাপ্টেন শাহার গামলা। ২৩ বছর বয়সী এই সেনা কর্মকর্তা ইসরায়েলি সেনাবাহিনীর ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। বৃহস্পতিবার(৪ জুন) হিজবুল্লাহর চালানো একটি ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হন। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

অন্যদিকে, শুক্রবার(৫ জুন) সম্পূর্ণ আলাদা একটি ঘটনায় সার্জেন্ট ওহাদ ইয়ারি নামে ২১ বছর বয়সী আরেক ইসরায়েলি সেনা নিহত হন। তিনি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের সাকেদ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তবে তিনি প্রতিপক্ষের সরাসরি হামলায় নাকি নিজেদের মধ্যকার কোনো দুর্ঘটনাজনিত গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী প্রাথমিকভাবে দাবি করেছে, ওহাদ ইয়ারি দুর্ঘটনাজনিত গোলাগুলিতে মারা গেছেন। তিনি ঠিক কীভাবে গুলিবিদ্ধ হলেন, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে আইডিএফ।

লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনী যখন তাদের স্থল ও আকাশপথের ব্যাপক আক্রমণ অব্যাহত রেখেছে, ঠিক তখনই এই দুই সেনার মৃত্যুর ঘটনা ঘটল। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, শুধুমাত্র গতকালই তারা লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর দেড় শতাধিক সামরিক ও কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে রাতভর তীব্র বিমান হামলা চালিয়েছে। এই হামলার জবাবে হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলীয় সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে রকেট ও ড্রোন নিক্ষেপ করা হচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা
লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলা, নিহত ১১ 
মৃত্যুদণ্ড বাতিল করে দিলো মধ্যপ্রাচ্যের এক দেশ
কমান্ডারের সঙ্গে বিরোধের জেরে ঘাঁটি ছাড়লেন ইসরায়েলি সেনারা