ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ইরানে ইসরায়েলের হামলা, তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৯:০৫ এএম
ইরানে ইসরাইলের হামলা, তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ । ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল। পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

সোমবার (৮ জুন) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে রোববার (৭ জুন) রাতে ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরাইলি সেনাবাহিনী জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চালিয়েছে।

ইরানের হামলার পর উত্তর ইসরাইলের হাইফাসহ বিভিন্ন এলাকায় সতর্কসংকেত বাজানো হয়। একই সঙ্গে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় দেশটিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আরও পড়ুন

ইরানের হামলার পর তেহরানে জবাবি হামলার হুঁশিয়ারি দিয়েছিল ইসরাইল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এদিকে ইরানের হামলাকে কেন্দ্র করে ইসরাইলের রাজনীতিতেও উত্তেজনা দেখা দিয়েছে। বিরোধী নেতারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন এবং তেহরানের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইরানের হামলাকে সত্যের মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেছেন, ইসরাইলকে প্রমাণ করতে হবে যে তারা নিজেদের রক্ষা করতে সক্ষম একটি সার্বভৌম রাষ্ট্র।

অন্যদিকে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, আজ রাতে তেহরানকে অবশ্যই জ্বলতে হবে। তবে বিরোধী নেতা ইয়ার গোলান দাবি করেছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের আরেকটি যুদ্ধে দেশকে জড়ানোর নৈতিক বা রাজনৈতিক অধিকার নেই।

তথ্যসূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল, সিএনএন


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতিতে অভিযুক্ত ৬৩, তালিকায় বাংলাদেশিও
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধভাবে ভোট দেওয়া, ভোটার হিসেবে জাল নিবন্ধন এবং নির্বাচনী জালিয়াতির অভিযোগে ৬৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির বিচার বিভাগ।
যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতিতে অভিযুক্ত ৬৩, তালিকায় বাংলাদেশিও
তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র
চলতি বছরের শেষ তিন মাসে ব্যক্তিমালিকানাধীন বিনিয়োগকারীদের কাছ থেকে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র
তিন সন্তান হত্যার মামলায় ফের বিচারের মুখে লিন্ডসে ক্ল্যান্সি
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তিন সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সির পুনর্বিচার হবে কি না, সে সিদ্ধান্ত আগামী ১৬ নভেম্বর জানাবেন আদালত।
তিন সন্তান হত্যার মামলায় ফের বিচারের মুখে লিন্ডসে ক্ল্যান্সি
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ২০ হাজারের বেশি ডাকযোগে দেওয়া ভোট গণনা বন্ধের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
ফ্রান্সে টিভি চ্যানেল বন্ধের দাবিতে ৫ লাখের বেশি মানুষের স্বাক্ষর
ফ্রান্সের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনিউজ বন্ধের দাবিতে করা আবেদনে পাঁচ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।
ফ্রান্সে টিভি চ্যানেল বন্ধের দাবিতে ৫ লাখের বেশি মানুষের স্বাক্ষর
আরও পড়ুন
নির্বাচনে জয় নিয়ে শঙ্কায় নেতানিয়াহু, বললেন ‘খুবই চিন্তিত’
ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক হবে কী না জানাল সৌদি
ইরানকে ‘সর্বকালের সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক আঘাতের’ ঘোষণা ট্রাম্পের
হঠাৎ মোদি-নেতানিয়াহুর ফোনালাপ, ঘটনা কী