সন্তানের সামনে স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৫ জানুয়ারি ২০২৬ , ০১:২২ এএম


সন্তানের সামনে স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা, অতঃপর...
বিজয় কুমার (৫১) ও তার স্ত্রী মিনু ডোগরা (৪৩)। ফাইল ছবি

পারিবারিক দ্বন্দ্বের জেরে নিজের শিশু সন্তানের সামনে স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করেছেন বিজয় কুমার (৫১) নামে এক ভারতীয় ব্যক্তি। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে ঘটেছে নৃশংস এ ঘটনা। 

শনিবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। 

নিহতরা হলেন, বিজয়ের স্ত্রী মিনু ডোগরা (৪৩) এবং আত্মীয় গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) ও হরিশ চন্দর (৩৮)। হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে বিজয়ের ১২ বছর বয়সী সন্তানসহ তিনটি শিশু উপস্থিত ছিল। 

সংবাদমাধ্যমের তথ্যমতে, হত্যাকাণ্ডের আগে বিজয় কুমার ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। এরপর তারা তাদের সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যান, যেখানে বাকি তিনজন অবস্থান করছিলেন। ওই বাড়িতেই হত্যাকাণ্ড ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই সময় তারা একটি আলমারির ভেতরে তিন শিশুকে লুকিয়ে থাকতে দেখে।

পুলিশ জানায়, বিজয়ের ১২ বছর বয়সী শিশুই জরুরি নম্বর-৯১১ নম্বরে ফোন করে তাদেরকে হত্যাকাণ্ডের খবর দেয়। শিশুরা অক্ষত রয়েছে এবং বর্তমানে পরিবারের অন্যান্য সদস্যদের তত্ত্বাবধানে আছে।

আরও পড়ুন

এদিকে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় বিজয়ের বিরুদ্ধে চারটি গুরুতর হামলার অভিযোগ আনা হয়েছে। পুলিশ বিভাগের বিবৃতি অনুসারে, কুমারের বিরুদ্ধে চারটি গুরুতর হামলা, চারটি বিদ্বেষপূর্ণ হত্যা, একটি প্রথম ডিগ্রি শিশুদের প্রতি নিষ্ঠুরতার অভিযোগ এবং দুটি তৃতীয় ডিগ্রি শিশুদের প্রতি নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে।

আটলান্টায় অবস্থিত ভারতীয় মিশন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission