বাসচাপায় নারী-শিশুসহ নিহত ৪

আরটিভি অনলাইন রিপোর্ট, সিরাজগঞ্জ

শনিবার, ১৫ এপ্রিল ২০১৭ , ১১:৪৬ পিএম


বাসচাপায় নারী-শিশুসহ নিহত ৪

সিরাজগঞ্জে বাস চাপায় ২ নারী ও শিশুসহ ৪ অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ।

নিহতদের মধ্যে এজকন হলেন উর্মী খাতুন(২৭) তার ৯ মাসের মেয়ে পল্লবী ও আবু কাউসার (৩২)। নিহত অন্য নারীর পরিচয় পাওয়া যায়নি।

মো. রফিকুল ইসলাম বলেন, ‘সিরাজগঞ্জ শহর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার নলকাগামী একটি সিএনজি অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিয়ে দ্রুত চলে যায়। এ সময় ঘটনাস্থলেই আবু কায়সার ও পল্লবীর মৃত্যু হয়। গুরুতর আহত হন অটোরিকশা চালকসহ আরো তিন যাত্রী।’

তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার পর উর্মীসহ দুই নারী মারা যান।

সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission